১০/২৮. অধ্যায়ঃ
কাতার ঠিক করতে এবং কাছাকাছি দাঁড়াতে ইমামের উৎসাহ দেয়া
সুনানে নাসাঈ : ৮১৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮১৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الْمُخَرِّمِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو هِشَامٍ قَالَ: حَدَّثَنَا أَبَانُ قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ قَالَ: حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «رَاصُّوا صُفُوفَكُمْ وَقَارِبُوا بَيْنَهَا، وَحَاذُوا بِالْأَعْنَاقِ، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنِّي لَأَرَى الشَّيَاطِينَ تَدْخُلُ مِنْ خَلَلِ الصَّفِّ كَأَنَّهَا الْحَذَفُ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর নবি (ﷺ) বলেছেন : তোমরা কাতারে পরস্পর মিলে দাঁড়াও। কাতারগুলোকে কাছাকাছি করে নাও এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। যার হাতে মুহাম্মাদের জীবন তাঁর কসম! আমি শয়তানকে দেখছি ছোট ছোট বকরের মতো কাতারের মাঝে প্রবেশ করছে।
