১০/২৮. অধ্যায়ঃ
কাতার ঠিক করতে এবং কাছাকাছি দাঁড়াতে ইমামের উৎসাহ দেয়া
সুনানে নাসাঈ : ৮১৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮১৬
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ عِيَاضٍ، عَنِ الْأَعْمَشِ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: خَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَلَا تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهِمْ؟» قَالُوا: وَكَيْفَ تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهِمْ؟ قَالَ: «يُتِمُّونَ الصَّفَّ الْأَوَّلَ، ثُمَّ يَتَرَاصُّونَ فِي الصَّفِّ»
জাবির ইব্ন সামুরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট বের হয়ে বললেন, “তোমরা কি কাতার সোজা করবে না যেমন ফেরেশতাগণ তাঁদের রবের সম্মুখে কাতার সোজা করে দাঁড়ায়?”সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ফেরেশতাগণ তাদের রবের সম্মুখে কিভাবে কাতারবন্দী হয়ে দাঁড়ায়? তিনি (ﷺ) বললেন, “তারা প্রথম কাতার পূর্ণ করে তারপর কাতারে পরস্পরে মিলে দাঁড়ায়।”
