১০/২৮. অধ্যায়ঃ
কাতার ঠিক করতে এবং কাছাকাছি দাঁড়াতে ইমামের উৎসাহ দেয়া
সুনানে নাসাঈ : ৮১৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮১৪
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَنْبَأَنَا إِسْمَاعِيلُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَجْهِهِ حِينَ قَامَ إِلَى الصَّلَاةِ قَبْلَ أَنْ يُكَبِّرَ فَقَالَ: «أَقِيمُوا صُفُوفَكُمْ وَتَرَاصُّوا؛ فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) সালাতে দাঁড়ালেন, তখন তাকবীর বলার আগে আমাদের দিকে মুখ করে বললেন, তোমরা তোমাদের কাতার ঠিক কর এবং পরস্পর মিলে দাঁড়াও। আমি তোমাদেরকে আমার পেছন থেকেও দেখে থাকি।
