১০/২৭. অধ্যায়ঃ
সোজা হয়ে দাঁড়াও কতবার বলবেন?
সুনানে নাসাঈ : ৮১৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৮১৩
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنِ نَافِعٍ قَالَ: حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «اسْتَوُوا. اسْتَوُوا. اسْتَوُوا، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَرَاكُمْ مِنْ خَلْفِي كَمَا أَرَاكُمْ مِنْ بَيْنِ يَدَيَّ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবি (ﷺ) বলতেন, “ইসতাউ, ইসতাউ, ইসতাউ” (তোমরা বরাবর হয়ে দাঁড়াও, বরাবর হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও)। যাঁর হাতে আমার জীবন তাঁর কসম! আমি তোমাদের দেখছি পেছন হতে যেভাবে আমি তোমাদের দেখছি আমার সামনে হতে।
[১] রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অলৌকিকভাবে পেছনের সারির লোকদের অবস্থা দেখতে পেতেন।
