২/৯৪. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৬৬৬ - কাতারের ফাঁক বন্ধ ও কাঁধে কাঁধ মিলানো
কাতার সোজা করা
কাতারের ফাঁক বন্ধ করা ও ভাইয়ের জন্য নরম হওয়া
সুনানে আবূ দাউদ : ৬৬৬
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৬৬৬
حَدَّثَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ الْغَافِقِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، - وَحَدِيثُ ابْنِ وَهْبٍ أَتَمُّ - عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، - قَالَ قُتَيْبَةُ عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ، عَنْ أَبِي شَجَرَةَ، لَمْ يَذْكُرِ ابْنَ عُمَرَ - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَقِيمُوا الصُّفُوفَ وَحَاذُوا بَيْنَ الْمَنَاكِبِ وَسُدُّوا الْخَلَلَ وَلِينُوا بِأَيْدِي إِخْوَانِكُمْ " . لَمْ يَقُلْ عِيسَى " بِأَيْدِي إِخْوَانِكُمْ " . " وَلاَ تَذَرُوا فُرُجَاتٍ لِلشَّيْطَانِ وَمَنْ وَصَلَ صَفًّا وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَ صَفًّا قَطَعَهُ اللَّهُ " . قَالَ أَبُو دَاوُدَ أَبُو شَجَرَةَ كَثِيرُ بْنُ مُرَّةَ . قَالَ أَبُو دَاوُدَ وَمَعْنَى " وَلِينُوا بِأَيْدِي إِخْوَانِكُمْ " . إِذَا جَاءَ رَجُلٌ إِلَى الصَّفِّ فَذَهَبَ يَدْخُلُ فِيهِ فَيَنْبَغِي أَنْ يُلَيِّنَ لَهُ كُلُّ رَجُلٍ مَنْكِبَيْهِ حَتَّى يَدْخُلَ فِي الصَّفِّ .
ইবনু উমর ও আবূ শাজারাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা তোমাদের কাতারসমূহ সোজা করে নাও, পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও এবং উভয়ের মাঝখানে ফাঁক বন্ধ কর আর তোমাদের ভাইদের হাতে নরম হয়ে যাও। বর্ণনাকারী ঈসার বর্ণনায়, “তোমাদের ভাইয়ের হাতে” শব্দগুলো নেই। (তিনি আরো বলেন,) শাইত্বানের জন্য কাতারের মাঝখানে ফাঁকা জায়গা রেখে দিও না। যে ব্যক্তি কাতার মিলাবে, আল্লাহও তাকে তাঁর রহমত দ্বারা মিলাবেন। আর যে ব্যক্তি কাতার ভঙ্গ করবে, আল্লাহও তাকে তাঁর রহমত হতে কর্তন করবেন।
ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আবূ শাজারার নাম হচ্ছে কাসীর ইবনু মুর্রাহ। ইমাম আবূ দাউদ (রহঃ) আরো বলেনঃ “তোমাদের ভাইদের হাতে নরম হয়ে যাও” এর অর্থ হচ্ছে, কোন ব্যক্তি এসে কাতারে প্রবেশ করতে চাইলে প্রত্যেক ব্যক্তিই তার জন্য নিজ নিজ কাঁধ নরম করে দেবে, যেন সে সহজে কাতারে শামিল হতে পারে।
সুনানে আবূ দাউদ হাদিস ৬৬৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কাতার সোজা করতে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে এবং মাঝখানের ফাঁক বন্ধ করতে বলেছেন। তিনি আরও বলেছেন, ভাইদের হাতে নরম হয়ে যেতে; ইমাম আবূ দাউদ (রহঃ) ব্যাখ্যা করেছেন, কেউ কাতারে ঢুকতে চাইলে তার জন্য কাঁধ নরম করে জায়গা করে দেওয়া এর অর্থ। হাদিসে সতর্ক করা হয়েছে, কাতারের মাঝখানে শয়তানের জন্য ফাঁকা জায়গা রাখা যাবে না। যে কাতার মিলাবে, আল্লাহ তাকে রহমত দ্বারা মিলাবেন; আর যে কাতার ভঙ্গ করবে, সে বঞ্চিত হওয়ার আশঙ্কায় পড়বে। “কাতারের ফাঁক বন্ধ”, “কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ” এবং “শয়তানের ফাঁক” এই হাদিসের মূল বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কাতারের ফাঁক বন্ধ করা সরাসরি নববী নির্দেশ।
- কেউ কাতারে ঢুকতে চাইলে তার জন্য জায়গা করা সুন্দর আদব।
- কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো কাতারের শৃঙ্খলা বাড়ায়।
- কাতার ভাঙা বা ফাঁক রাখা থেকে সতর্ক থাকা উচিত।
