২/১২৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৭৮৫ - ইফকের আয়াত ও সতর্কতা

সশব্দে বিসমিল্লাহ না বলা প্রসঙ্গে

ইফকের আয়াত পাঠ: বর্ণনা ও ইমাম আবূ দাঊদের সতর্কতা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৭৮৫

حَدَّثَنَا قَطَنُ بْنُ نُسَيْرٍ، حَدَّثَنَا جَعْفَرٌ، حَدَّثَنَا حُمَيْدٌ الأَعْرَجُ الْمَكِّيُّ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، وَذَكَرَ الإِفْكَ، قَالَتْ جَلَسَ رَسُولُ اللَّهِ ﷺ وَكَشَفَ عَنْ وَجْهِهِ وَقَالَ «أَعُوذُ بِالسَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ﴾ إِنَّ الَّذِينَ جَاءُوا بِالإِفْكِ عُصْبَةٌ مِنْكُمْ ﴿ ». الآيَةَ .قَالَ أَبُو دَاوُدَ وَهَذَا حَدِيثٌ مُنْكَرٌ قَدْ رَوَى هَذَا الْحَدِيثَ جَمَاعَةٌ عَنِ الزُّهْرِيِّ لَمْ يَذْكُرُوا هَذَا الْكَلاَمَ عَلَى هَذَا الشَّرْحِ وَأَخَافُ أَنْ يَكُونَ أَمْرُ الاِسْتِعَاذَةِ مِنْ كَلاَمِ حُمَيْدٍ .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি ইফকের ঘটনা উল্লেখ পূর্বক বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বসা ছিলেন। (অতঃপর ওহী হওয়া শেষে) তিনি মুখ খুলে বললেন, ‘আউযু বিস্ সামি‘ইল ‘আলীম মিনাশ শাইত্বনির রজীম, “ইন্নাল্লাযীনা জা’উ বিল-ইফকি ‘উসবাতুম মিনকুম…” আয়াতের শেষ পর্যন্ত। অর্থঃ “যারা মিথ্যা অপপ্রচার করেছে তারা তোমাদের মধ্যেরই লোক….।” [৭৮৪]

ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, এ হাদীসটি মুনকার। কারণ একদল এ হাদীসটি ইমাম যুহরী (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন। তাদের বর্ণনায় উক্ত আয়াতের সাথে আ‘উযু বিল্লাহ্-এর উল্লেখ নেই। আমার আশঙ্কা হচ্ছে আ‘উযু বাক্যটি বর্ণনাকারী হুমায়িদের উক্তি।

সুনানে আবূ দাউদ হাদিস ৭৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইফকের ঘটনার প্রসঙ্গে একটি বর্ণনা এসেছে। আয়েশা (রাঃ) উল্লেখ করেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বসা ছিলেন। ওহী শেষ হওয়ার পর তিনি মুখ খুলে ‘আউযু বিস সামি‘ইল ‘আলীম মিনাশ শাইতানির রজীম’ বলেন এবং ‘ইন্নাল্লাযীনা জা’উ বিল-ইফকি উসবাতুম মিনকুম’ আয়াত পাঠ করেন। তবে এই হাদিসের শেষে ইমাম আবূ দাঊদ (রহঃ) গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, এই হাদিস মুনকার। কারণ যুহরী (রহঃ) সূত্রে একদল বর্ণনাকারী এ হাদিস বর্ণনা করলেও তারা আয়াতের সঙ্গে ‘আউযু বিল্লাহ’ অংশটি উল্লেখ করেননি। তিনি আশঙ্কা করেছেন, ইস্তিআযার বাক্যটি হয়তো বর্ণনাকারী হুমায়িদের কথা। তাই এই হাদিস পড়ার সময় বর্ণনার মান সম্পর্কে সতর্ক থাকা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাদিসের শেষে মুহাদ্দিসের মন্তব্য থাকলে তা গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
  • ইফকের আয়াত মিথ্যা অপপ্রচারের বিষয়ে সতর্ক করে।
  • বর্ণনায় অতিরিক্ত শব্দ যুক্ত হয়েছে কি না—এ বিষয়ে মুহাদ্দিসরা খেয়াল রাখতেন।
  • হাদিস গ্রহণে শুধু বক্তব্য নয়, বর্ণনার মানও বিবেচ্য।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন