২/১২৫. অধ্যায়ঃ
সশব্দে বিসমিল্লাহ পাঠের বর্ণনা
সুনানে আবু দাউদ : ৭৮৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৭৮৭
حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا مَرْوَانُ، - يَعْنِي ابْنَ مُعَاوِيَةَ - أَخْبَرَنَا عَوْفٌ الأَعْرَابِيُّ، عَنْ يَزِيدَ الْفَارِسِيِّ، حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، بِمَعْنَاهُ قَالَ فِيهِ فَقُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ يُبَيِّنْ لَنَا أَنَّهَا مِنْهَا . قَالَ أَبُو دَاوُدَ قَالَ الشَّعْبِيُّ وَأَبُو مَالِكٍ وَقَتَادَةُ وَثَابِتُ بْنُ عُمَارَةَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمْ يَكْتُبْ { بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ } حَتَّى نَزَلَتْ سُورَةُ النَّمْلِ هَذَا مَعْنَاهُ .
ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিতঃ
এ সানাদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে। রাসূলুল্লাহ (ﷺ) ইন্তেকাল করেছেন। কিন্তু সূরা আনফালের অন্তর্ভুক্ত কিনা এ ব্যাপারে তিনি পরিস্কারভাবে কিছুই বলেননি। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, শাবী, আবু মালিক, কাতাদা ও সাবিত ইবন উমারাহ বলেন, নবী (ﷺ) এর উপর সূরা আন-নামল অবতীর্ণ না হওয়া পর্যন্ত তিনি (কোনো সূরার শুরুতে) বিসমিল্লাহ লিখেননি।
দুর্বল।
