২/১৩৬. অধ্যায়ঃ
সালাতে কেউ সূরা ফাতিহা পড়া ছেড়ে দিলে
সুনানে আবু দাউদ : ৮১৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৮১৯
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، أَخْبَرَنَا عِيسَى، عَنْ جَعْفَرِ بْنِ مَيْمُونٍ الْبَصْرِيِّ، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ النَّهْدِيُّ، قَالَ حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اخْرُجْ فَنَادِ فِي الْمَدِينَةِ أَنَّهُ لاَ صَلاَةَ إِلاَّ بِقُرْآنٍ وَلَوْ بِفَاتِحَةِ الْكِتَابِ فَمَا زَادَ " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ তুমি মদিনার রাস্তায় বের হয়ে ঘোষণা করো যে, কুরআন পাঠ ছাড়া সালাত হয় না; অন্তত সূরা ফাতিহা অথবা এর বেশি মিলালে।
