২/১৮২. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৯৬৯ - তাশাহুদ ও দোয়া শিক্ষা
তাশাহুদ পাঠ
তাশাহুদ শেখা ও কল্যাণের দোয়া: হাদিসের সহজ ব্যাখ্যা
সুনানে আবূ দাউদ : ৯৬৯
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৯৬৯
حَدَّثَنَا تَمِيمُ بْنُ الْمُنْتَصِرِ، أَخْبَرَنَا إِسْحَاقُ، - يَعْنِي ابْنَ يُوسُفَ - عَنْ شَرِيكٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا لاَ نَدْرِي مَا نَقُولُ إِذَا جَلَسْنَا فِي الصَّلاَةِ وَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ قَدْ عَلِمَ فَذَكَرَ نَحْوَهُ. قَالَ شَرِيكٌ وَحَدَّثَنَا جَامِعٌ، - يَعْنِي ابْنَ شَدَّادٍ - عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، بِمِثْلِهِ قَالَ وَكَانَ يُعَلِّمُنَا كَلِمَاتٍ وَلَمْ يَكُنْ يُعَلِّمُنَاهُنَّ كَمَا يُعَلِّمُنَا التَّشَهُّدَ " اللَّهُمَّ أَلِّفْ بَيْنَ قُلُوبِنَا وَأَصْلِحْ ذَاتَ بَيْنِنَا وَاهْدِنَا سُبُلَ السَّلاَمِ وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَجَنِّبْنَا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَبَارِكْ لَنَا فِي أَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُلُوبِنَا وَأَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعْمَتِكَ مُثْنِينَ بِهَا قَابِلِيهَا وَأَتِمَّهَا عَلَيْنَا " .
‘আবদুল্লাহ (রাঃ) সূত্র হতে বর্ণিতঃ
তিনি বলেন, সালাত তাশাহহুদের বৈঠকে আমরা কি পাঠ করবো প্রথমে তা জানতাম না। এ সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) জানতেন। এরপর তিনি পূর্বানুরূপে হাদীস বর্ণনা করেন। সহীহ। শারীক (রহঃ) জামি’ ইবনু শাদ্দাদের মাধ্যমে আবূ ওয়াইলের সূত্রে ‘আবদুল্লাহ ইবনু মাস’উদ হতেও অনুরূপ হাদীস বর্ণিত আছে।তিনি বলেছেন, নবী (ﷺ) আমাদেরকে কিছু কথা শিখিয়ে দিলেন, তবে তাশাহহুদ শিক্ষার মত করে নয়। তা হলোঃ “আল্লাহুম্মা বাইনা কুলূবিনা ওয়া আসলিহ্ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস্-সালামী ওয়া নাজ্জিনা মিনায্ যুলুমাতি ইলান্নূর। ওয়া জাননিব্নাল ফাওয়াহিশা মা যাহারা মিন্হা মা বাতানা ওয়া বারিক লানা ফী আসমাইনা ওয়া আবসারিনা ও ক্বালুবিনা ওয়া আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ওয়া তুব ‘আলাইনা ইন্নাকা আন্তাত তাওওয়াবুর রহীম। ওয়াজ্’আলনা শাকিরীনা লিনি’মাতিকা মুসনীনা বিহা ক্বাবিলীহা ওয়া আতিম্মাহা ‘আলাইনা”। দুর্বল।
সুনানে আবূ দাউদ হাদিস ৯৬৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, সাহাবিরা আগে সালাতের বৈঠকে কী পড়তে হবে তা জানতেন না। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তা জানতেন এবং তাদেরকে তাশাহুদ শেখান। এরপর বর্ণনায় আরও একটি দোয়া এসেছে, যেখানে অন্তর মিলিয়ে দেওয়া, সম্পর্ক ঠিক করা, শান্তির পথে হিদায়াত দেওয়া, অন্ধকার থেকে আলোতে নেওয়া, প্রকাশ্য ও গোপন অশ্লীলতা থেকে বাঁচানো, কান, চোখ, হৃদয়, স্ত্রী ও সন্তানদের মধ্যে বরকত দেওয়া, তাওবা কবুল করা এবং নেয়ামতের শুকরিয়া আদায়ের কথা আছে। অনুবাদে এই বর্ণনার শেষে দুর্বল বলা হয়েছে। তাই ব্যাখ্যায় এটিকে তাশাহুদ শেখার মূল ধারার সাথে আলাদা দোয়া হিসেবে বোঝা ভালো।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাহাবিরা সালাতের কথা নবীজি থেকে শিখতেন।
- তাশাহুদ শেখা সালাতের গুরুত্বপূর্ণ অংশ।
- দোয়ার মধ্যে অন্তর মিলন, হিদায়াত ও তাওবার আবেদন এসেছে।
- বর্ণনার মান সম্পর্কে অনুবাদে দুর্বল বলা হয়েছে।
