১৫/২১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১০২৯ - হাত তুলে বৃষ্টির দোয়া
বৃষ্টির পানি প্রার্থনায় ইমামের সাথে লোকদের হাত উত্তোলন করা।
হাত তুলে বৃষ্টির দোয়া: জুমার দিনের ইসতিসকা
সহীহ বুখারী : ১০২৯
সহীহ বুখারীহাদিস নম্বর ১০২৯
قَالَ أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ أَتَى رَجُلٌ أَعْرَابِيٌّ مِنْ أَهْلِ الْبَدْوِ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ الْمَاشِيَةُ هَلَكَ الْعِيَالُ هَلَكَ النَّاسُ. فَرَفَعَ رَسُولُ اللَّهِ ﷺ يَدَيْهِ يَدْعُو، وَرَفَعَ النَّاسُ أَيْدِيَهُمْ مَعَهُ يَدْعُونَ، قَالَ فَمَا خَرَجْنَا مِنَ الْمَسْجِدِ حَتَّى مُطِرْنَا، فَمَا زِلْنَا نُمْطَرُ حَتَّى كَانَتِ الْجُمُعَةُ الأُخْرَى، فَأَتَى الرَّجُلُ إِلَى نَبِيِّ اللَّهِ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، بَشِقَ الْمُسَافِرُ، وَمُنِعَ الطَّرِيقُ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
এক বেদুঈন জুমু’আ’র দিন রাসূলূল্লাহ্ (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে বলল, হে আল্লাহ্র রাসূল! (অনাবৃষ্টিতে) পশুগুলো মরে যাচ্ছে, পরিবার-পরিজন মারা যাচ্ছে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। তখন আল্লাহ্র রাসূল (ﷺ) দোয়ার জন্য দু’হাত উঠালেন। লোকজনও দোয়ার জন্য আল্লাহ্র রাসূল (ﷺ)-এর সঙ্গে হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন। বর্ণনাকারী বলেন, আমরা মসজিদ হতে বের হবার পূর্বেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল, এমন কি পরবর্তী জুমু’আ পর্যন্ত আমাদের উপর বৃষ্টি হতে থাকল। তখন লোকটি আল্লাহ্র নবী (ﷺ)-এর নিকট এসে বলল, হে আল্লাহ্র রাসূল! মুসাফির ক্লান্ত হয়ে যাচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। (بَشِقَ) – এর অর্থ ক্লান্ত হয়ে যাচ্ছে।
সহীহ বুখারী হাদিস ১০২৯-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো হাত তুলে বৃষ্টির দোয়া। এক বেদুঈন জুমার দিন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে অনাবৃষ্টির কষ্ট জানাল। সে বলল, পশু, পরিবার-পরিজন ও মানুষ কষ্টে পড়েছে। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দোয়ার জন্য দুই হাত উঠালেন। লোকেরাও তাঁর সঙ্গে হাত তুলে দোয়া করতে লাগল। বর্ণনাকারী বলেন, তারা মসজিদ থেকে বের হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং পরবর্তী জুমা পর্যন্ত বৃষ্টি চলতে থাকে। পরে একই ব্যক্তি এসে জানায়, মুসাফির কষ্ট পাচ্ছে এবং রাস্তা বন্ধ হয়ে গেছে। এই হাদিসে মানুষের কষ্ট, নবীজির দোয়া, লোকদের অংশগ্রহণ এবং বৃষ্টির প্রভাব—সবকিছু সরলভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কষ্টের সময় নবীজির কাছে মানুষ দোয়ার আবেদন করত।
- ইসতিসকার দোয়ায় হাত তোলার বর্ণনা আছে।
- লোকেরাও নবীজির সঙ্গে দোয়ায় অংশ নিয়েছিল।
- বৃষ্টি বেশি হলে মানুষের চলাচলেও কষ্ট হতে পারে।
