১৫/১৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১০২১ - বৃষ্টির দোয়া ও নবীজির শিক্ষা
অধিক বর্ষণের সময় এরূপ দোয়া করা “যেন পাশের এলাকায় বৃষ্টি হয় আমাদের এলাকায় নয়।”
বৃষ্টির দোয়া: অনাবৃষ্টি ও অতিবৃষ্টিতে নবীজির শিক্ষা
সহীহ বুখারী : ১০২১
সহীহ বুখারীহাদিস নম্বর ১০২১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَخْطُبُ يَوْمَ جُمُعَةٍ، فَقَامَ النَّاسُ فَصَاحُوا فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، قَحَطَ الْمَطَرُ وَاحْمَرَّتِ الشَّجَرُ وَهَلَكَتِ الْبَهَائِمُ، فَادْعُ اللَّهَ يَسْقِينَا.فَقَالَ " اللَّهُمَّ اسْقِنَا ". مَرَّتَيْنِ، وَايْمُ اللَّهِ مَا نَرَى فِي السَّمَاءِ قَزَعَةً مِنْ سَحَابٍ، فَنَشَأَتْ سَحَابَةٌ وَأَمْطَرَتْ، وَنَزَلَ عَنِ الْمِنْبَرِ فَصَلَّى، فَلَمَّا انْصَرَفَ لَمْ تَزَلْ تُمْطِرُ إِلَى الْجُمُعَةِ الَّتِي تَلِيهَا، فَلَمَّا قَامَ النَّبِيُّ ﷺ يَخْطُبُ صَاحُوا إِلَيْهِ تَهَدَّمَتِ الْبُيُوتُ وَانْقَطَعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ يَحْبِسُهَا عَنَّا. فَتَبَسَّمَ النَّبِيُّ ﷺ ثُمَّ قَالَ " اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا ". فَكُشِطَتِ الْمَدِينَةُ، فَجَعَلَتْ تُمْطِرُ حَوْلَهَا وَلاَ تَمْطُرُ بِالْمَدِينَةِ قَطْرَةً، فَنَظَرْتُ إِلَى الْمَدِينَةِ وَإِنَّهَا لَفِي مِثْلِ الإِكْلِيلِ.
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
জুমু‘আর দিন আল্লাহ্র রাসূল (ﷺ) খুত্বা দিচ্ছিলেন। তখন লোকেরা দাঁড়িয়ে উচ্চৈঃস্বরে বলতে লাগল, হে আল্লাহ্র রাসূল! বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গাছপালা লাল হয়ে গেছে এবং পশুগুলো মারা যাচ্ছে। তাই আপনি আল্লাহ্র নিকট দোয়া করুন, যেন তিনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। তখন তিনি বললেন, হে আল্লাহ্! আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। এভাবে দু’বার বললেন। (বর্ণনাকারী বলেন,) আল্লাহ্র কসম! আমরা তখন আকাশে এক খণ্ড মেঘও দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ মেঘ দেখা দিল এবং বর্ষণ হলো। তিনি (রাসূলুল্লাহ্) মিম্বার হতে নেমে সালাত আদায় করলেন। অতঃপর যখন তিনি চলে গেলেন, তখন হতে পরবর্তী জুমু‘আ পর্যন্ত বৃষ্টি হতে থাকে।অতঃপর যখন তিনি (দাঁড়িয়ে) জুমু‘আর খুত্বা দিচ্ছিলেন, তখন লোকেরা উচ্চৈঃস্বরে তাঁর নিকট নিবেদন করল, ঘরবাড়ি বিধ্বস্ত হচ্ছে, রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আপনি আল্লাহ্র নিকট দোয়া করুন যেন আমাদের হতে তিনি বৃষ্টি বন্ধ করেন। তখন নবী (ﷺ) মৃদু হেসে বললেনঃহে আল্লাহ্! আমাদের আশে পাশে, আমাদের উপর নয়। তখন মদীনার আকাশ মুক্ত হলো আর এর আশে পাশে বৃষ্টি হতে লাগল। মদীনায় তখন এক ফোঁটা বৃষ্টিও হচ্ছিল না। আমি মদীনার দিকে তাকিয়ে দেখলাম, মদীনা যেন মুকুটের ন্যায় শোভা পাচ্ছিল।
সহীহ বুখারী হাদিস ১০২১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো ইসতিসকা বা বৃষ্টির দোয়া। জুমার খুতবার সময় মানুষ অনাবৃষ্টির কষ্টের কথা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে জানাল। তারা বলল, বৃষ্টি বন্ধ, গাছ শুকিয়ে যাচ্ছে, পশু মারা যাচ্ছে। তখন নবীজি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন। বর্ণনায় দেখা যায়, আকাশে মেঘ না থাকলেও আল্লাহর ইচ্ছায় মেঘ হলো এবং বৃষ্টি নামল। পরের জুমা পর্যন্ত বৃষ্টি চলতে থাকলে মানুষ আবার ক্ষতির কথা বলল। তখন নবীজি বললেন, ‘হে আল্লাহ! আমাদের আশেপাশে, আমাদের উপর নয়।’ এতে মদীনা থেকে বৃষ্টি সরে গিয়ে আশপাশে পড়তে লাগল। হাদিসটি শেখায়, প্রয়োজন ও কষ্টের সময় বান্দার ভরসা আল্লাহর উপর হওয়া উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অনাবৃষ্টির সময় আল্লাহর কাছে বৃষ্টির দোয়া করা উচিত।
- অতিবৃষ্টিতে ক্ষতি হলে আল্লাহর কাছে সহজ ও উপকারী অবস্থার জন্য দোয়া করা যায়।
- নবীজি মানুষের কষ্ট শুনতেন এবং তাদের জন্য দোয়া করতেন।
- বৃষ্টি আল্লাহর রহমত, আর এর নিয়ন্ত্রণও আল্লাহর হাতে।
