১৫/১৩. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১০২০ - মুশরিকদের অনুরোধে বৃষ্টির দোয়া

দুর্ভিক্ষের মুহূর্তে মুশরিকরা মুসলিমদের নিকট বৃষ্টির জন্য দোয়ার নিবেদন জানালে।

দুর্ভিক্ষের সময় দোয়া: কুরাইশ, সূরা দুখান ও বৃষ্টির শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ১০২০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا مَنْصُورٌ، وَالأَعْمَشُ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، قَالَ أَتَيْتُ ابْنَ مَسْعُودٍ فَقَالَ إِنَّ قُرَيْشًا أَبْطَئُوا عَنِ الإِسْلاَمِ،، فَدَعَا عَلَيْهِمُ النَّبِيُّ ﷺ فَأَخَذَتْهُمْ سَنَةٌ حَتَّى هَلَكُوا فِيهَا وَأَكَلُوا الْمَيْتَةَ وَالْعِظَامَ، فَجَاءَهُ أَبُو سُفْيَانَ فَقَالَ يَا مُحَمَّدُ، جِئْتَ تَأْمُرُ بِصِلَةِ الرَّحِمِ، وَإِنَّ قَوْمَكَ هَلَكُوا، فَادْعُ اللَّهَ. فَقَرَأَ ﴾فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ﴿ ثُمَّ عَادُوا إِلَى كُفْرِهِمْ فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى ﴾يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَى﴿ يَوْمَ بَدْرٍ.قَالَ وَزَادَ أَسْبَاطٌ عَنْ مَنْصُورٍ فَدَعَا رَسُولُ اللَّهِ ﷺ، فَسُقُوا الْغَيْثَ، فَأَطْبَقَتْ عَلَيْهِمْ سَبْعًا، وَشَكَا النَّاسُ كَثْرَةَ الْمَطَرِ فَقَالَ " اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا». فَانْحَدَرَتِ السَّحَابَةُ عَنْ رَأْسِهِ، فَسُقُوا النَّاسُ حَوْلَهُمْ.

মাসরূক (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ইব্‌নু মাস‘ঊদ (রাঃ)-এর নিকট গেলাম, তিনি বললেন, কুরাশইরা যখন ইসলাম গ্রহণে দেরি করছিল, তখন নবী (ﷺ) তাদের বিরুদ্ধে দোয়া করলেন। পরিণামে তাদেরকে দুর্ভিক্ষ এমনভাবে গ্রাস করল যে, তারা ধ্বংস হতে লাগল এবং মৃত দেহ ও হাড়গোড় খেতে লাগল। তখন আবূ সুফিয়ান (ইসলাম গ্রহণের পূর্বে) নবী (ﷺ)-এর নিকট এসে বলল, হে মুহাম্মাদ! তুমি তো আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়ে থাক। অথচ তোমার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি মহান আল্লাহ্‌র নিকট দোয়া কর।তখন তিনি তিলাওয়াত করলেন, “তুমি অপেক্ষা কর সে দিনের যে দিন আসমানে প্রকাশ্য ধোঁয়া দেখা দিবে” (সূরা দুখান ৪৪/১০)।অতঃপর (আল্লাহ্‌ যখন তাদের বিপদমুক্ত করলেন তখন) তারা আবার কুফরীর দিকে ফিরে গেল।এর পরিণতি স্বরূপ আল্লাহ্‌র এ বাণী: “যেদিন আমি কঠোরভাবে পাকড়াও করব”- (সূরা দুখান ৪৪/১৬) অর্থাৎ বদরের দিন।মানসূর (রহঃ) হতে (বর্ণনাকারী) আসবাত (রহঃ) আরো বলেছেন, আল্লাহ্‌র রাসূল (ﷺ) দোয়া করেন। ফলে লোকজনের উপর বৃষ্টিপাত হয় এবং অবিরাম সাতদিন পর্যন্ত বর্ষিত হতে থাকে। লোকেরা অতিবৃষ্টির বিষয়টি পেশ করল। তখন নবী (ﷺ) দোয়া করে বলেন, হে আল্লাহ্‌! আমাদের আশে পাশে, আমাদের উপর নয়। অতঃপর তাঁর মাথার উপর হতে মেঘ সরে গেল। তাঁদের পার্শ্ববর্তী লোকদের উপর বর্ষিত হল।

সহীহ বুখারী হাদিস ১০২০-এর সারসংক্ষেপ

এই হাদিসে কুরাইশদের ইসলাম গ্রহণে দেরি, নবী (صلى الله عليه وسلم)-এর দোয়া, দুর্ভিক্ষ, আবু সুফিয়ানের আবেদন এবং সূরা দুখানের আয়াত একসঙ্গে এসেছে। কুরাইশরা কঠিন দুর্ভিক্ষে পড়ে মৃতদেহ ও হাড়গোড় খেতে বাধ্য হয়। তখন আবু সুফিয়ান এসে বলেন, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নির্দেশ দেন; আপনার জাতি ধ্বংস হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করুন। এরপর নবী (صلى الله عليه وسلم) সূরা দুখানের আয়াত তিলাওয়াত করেন। বর্ণনায় আরও আছে, দোয়ার পর বৃষ্টি হয়, সাতদিন ধরে বর্ষণ চলে, মানুষ অতিবৃষ্টির অভিযোগ করলে তিনি বলেন, হে আল্লাহ! আমাদের আশেপাশে, আমাদের উপর নয়। এরপর তাঁর মাথার উপর থেকে মেঘ সরে যায়। এই হাদিসে দোয়া, বিপদ, বৃষ্টি এবং আল্লাহর আয়াতের শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরাইশদের কঠিন দুর্ভিক্ষের কথা হাদিসে এসেছে।
  • আবু সুফিয়ান বিপদের সময় দোয়ার আবেদন করেন।
  • সূরা দুখানের আয়াতের উল্লেখ এই বর্ণনায় আছে।
  • অতিবৃষ্টি হলে নবী (صلى الله عليه وسلم) বৃষ্টি আশেপাশে সরানোর দোয়া করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন