১৮/৫. অধ্যায়ঃ
যখন নিজ আবাসস্থল হতে বের হবে তখন হতেই কসর করবে।
وَخَرَجَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ عَلَيْهِ السَّلَام فَقَصَرَ وَهُوَ يَرَى الْبُيُوتَ فَلَمَّا رَجَعَ قِيلَ لَهُ هَذِهِ الْكُوفَةُ قَالَ لَا حَتَّى نَدْخُلَهَا.‘আলী (রা.) বের হবার পরই কসর করলেন। অথচ তিনি ঘর-বাড়ি দেখছিলেন, যখন তিনি ফিরলেন তখন তাঁকে বলা হল, এ তো কূফা। তিনি বললেন, না, যতক্ষণ কূফায় প্রবেশ না করি (ততক্ষণ কসর করব)।"
সহিহ বুখারী : ১০৯০
সহিহ বুখারীহাদিস নম্বর ১০৯০
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ الصَّلاَةُ أَوَّلُ مَا فُرِضَتْ رَكْعَتَيْنِ فَأُقِرَّتْ صَلاَةُ السَّفَرِ، وَأُتِمَّتْ صَلاَةُ الْحَضَرِ. قَالَ الزُّهْرِيُّ فَقُلْتُ لِعُرْوَةَ مَا بَالُ عَائِشَةَ تُتِمُّ قَالَ تَأَوَّلَتْ مَا تَأَوَّلَ عُثْمَانُ.
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
প্রথম অবস্থায় সালাত দুই রাকাত করে ফরজ করা হয়। অতঃপর সফরে সালাত সেভাবেই স্থায়ী থাকে এবং মুকিম অবস্থায় সালাত পূর্ণ (চার রাকাত) করা হয়েছে। যুহরী (রহঃ) বলেন, আমি উরওয়া (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, (মিনায়) আয়িশা (রাঃ) কেন সালাত পূর্ণ আদায় করতেন? তিনি বললেন, উসমান (রাঃ) যে ব্যাখ্যা গ্রহণ করেছেন, আয়িশা (রাঃ) তা গ্রহণ করেছেন।
