১৯/৫. অধ্যায়ঃ
তাহাজ্জুদ ও নফল ইবাদতের প্রতি নবী (ﷺ)-এর উৎসাহ দান করা, অবশ্য তিনি তা আবশ্যক করেননি।
وَطَرَقَ النَّبِيُّ ﷺ فَاطِمَةَ وَعَلِيًّا عَلَيْهِمَا السَّلَامُ لَيْلَةً لِلصَّلَاةِ.নবী (ﷺ) তাহাজ্জুদ সালাতে উৎসাহ দানের জন্য এক রাতে ফাতিমা ও ‘আলী (রা.)-এর ঘরে গিয়েছিলেন।"
সহিহ বুখারী : ১১২৮
সহিহ বুখারীহাদিস নম্বর ১১২৮
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيَدَعُ الْعَمَلَ وَهْوَ يُحِبُّ أَنْ يَعْمَلَ بِهِ خَشْيَةَ أَنْ يَعْمَلَ بِهِ النَّاسُ فَيُفْرَضَ عَلَيْهِمْ، وَمَا سَبَّحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سُبْحَةَ الضُّحَى قَطُّ، وَإِنِّي لأُسَبِّحُهَا.
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) যে আমল করা পছন্দ করতেন, সে আমল কোন কোন সময় এ আশঙ্কায় ছেড়েও দিতেন যে, সে আমল লোকেরা করতে থাকবে, ফলে তাদের উপর তা ফরজ হয়ে যাবে।আল্লাহর রাসূল (ﷺ) যুহা সালাত আদায় করেননি। আমি সে সালাত আদায় করি।
[১] ‘আয়িশা (রাঃ) তাঁর জানা অনুযায়ী এ কথা বলেছেন। উম্মু হানী (রাঃ)-এর রিওয়ায়াত হতে রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর চাশত্ আদায় প্রমাণিত।
