১৯/৫. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১১২৭ - পরিবারকে তাহাজ্জুদে ডাকার শিক্ষা

তাহাজ্জুদ ও নফল ইবাদতের প্রতি নবী (ﷺ)-এর উৎসাহ দান করা, অবশ্য তিনি তা আবশ্যক করেননি।

وَطَرَقَ النَّبِيُّ ﷺ فَاطِمَةَ وَعَلِيًّا عَلَيْهِمَا السَّلَامُ لَيْلَةً لِلصَّلَاةِ.নবী (ﷺ) তাহাজ্জুদ সালাতে উৎসাহ দানের জন্য এক রাতে ফাতিমা ও ‘আলী (রাঃ)-এর ঘরে গিয়েছিলেন।"

পরিবারকে তাহাজ্জুদে ডাকা: নরম উপদেশ ও আত্মসমালোচনার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ১১২৭

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَلِيُّ بْنُ حُسَيْنٍ، أَنَّ حُسَيْنَ بْنَ عَلِيٍّ، أَخْبَرَهُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ طَرَقَهُ وَفَاطِمَةَ بِنْتَ النَّبِيِّ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ لَيْلَةً فَقَالَ " أَلاَ تُصَلِّيَانِ ". فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَنْفُسُنَا بِيَدِ اللَّهِ، فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا. فَانْصَرَفَ حِينَ قُلْنَا ذَلِكَ وَلَمْ يَرْجِعْ إِلَىَّ شَيْئًا. ثُمَّ سَمِعْتُهُ وَهْوَ مُوَلٍّ يَضْرِبُ فَخِذَهُ وَهْوَ يَقُولُ "وَكَانَ الإِنْسَانُ أَكْثَرَ شَىْءٍ جَدَلاً}".

আলী ইবনু আবূ তালিব (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহ্‌র রাসূল (ﷺ) এক রাতে তাঁর কন্যা ফাতিমা (রাঃ)-এর নিকট এসে বললেনঃ তোমরা কি সালাত আদায় করছ না? আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! আমাদের আত্মাগুলো তো আল্লাহ্‌ তা’আলার হাতে রয়েছে। তিনি যখন আমাদের জাগাতে ইচ্ছা করবেন, জাগিয়ে দিবেন। আমরা যখন একথা বললাম, তখন তিনি চলে গেলেন। আমার কথার কোন জবাব দিলেন না। পরে আমি শুনতে পেলাম যে, তিনি ফিরে যেতে যেতে আপন উরুতে করাঘাত করছিলেন এবং কোরআনের এ আয়াত তিলাওয়াত করছিলেন- “মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্ক প্রিয়”- (সূরা আল-কাহ্‌ফ ১৮/৫৪)।

সহীহ বুখারী হাদিস ১১২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে দেখা যায়, আল্লাহর রাসূল (صلى الله عليه وسلم) রাতে আলী (রাঃ) ও ফাতিমা (রাঃ)-এর কাছে এসে জিজ্ঞেস করেন, ‘তোমরা কি সালাত আদায় করছ না?’ আলী (রাঃ) বলেন, আমাদের আত্মা আল্লাহর হাতে; তিনি যখন জাগাতে চাইবেন, জাগাবেন। নবী (صلى الله عليه وسلم) সরাসরি তর্কে যাননি, বরং ফিরে যেতে যেতে কুরআনের আয়াত পড়েন—মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্কপ্রিয়। এই বর্ণনায় রাতের সালাতের গুরুত্ব যেমন আছে, তেমনি উপদেশ গ্রহণের আদবও আছে। আল্লাহর ওপর ভরসা সত্য, কিন্তু সেটিকে ভালো আমল থেকে পিছিয়ে থাকার অজুহাত বানানো ঠিক নয়—এ কথা হাদিসের ইঙ্গিত থেকে বোঝা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পরিবারকে রাতের সালাতে উৎসাহ দেওয়া ভালো কাজ।
  • উপদেশ পেলে অযথা তর্ক না করে তা নিয়ে ভাবা উচিত।
  • আল্লাহর হাতে সবকিছু—এ বিশ্বাসের সঙ্গে আমলের চেষ্টা থাকা দরকার।
  • নবী (صلى الله عليه وسلم) কখনও নীরবতা ও কুরআনের আয়াত দিয়ে শিক্ষা দিতেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন