১৯/১০. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর সালাত কিরূপ ছিল এবং রাতে তিনি কত রাকাত সালাত আদায় করতেন?
সহিহ বুখারী : ১১৩৯
সহিহ বুখারীহাদিস নম্বর ১১৩৯
حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ يَحْيَى بْنِ وَثَّابٍ، عَنْ مَسْرُوقٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِاللَّيْلِ. فَقَالَتْ سَبْعٌ وَتِسْعٌ وَإِحْدَى عَشْرَةَ سِوَى رَكْعَتَىِ الْفَجْرِ.
মাসরূক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আয়েশা (রাঃ)-কে আল্লাহর রাসূল (ﷺ)-এর রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, ফজরের দুই রাকাত (সুন্নত) বাদে সাত বা নয় কিংবা এগারো রাকাত।
