১৯/২৫. অধ্যায়ঃ
নফল সালাত দুই দুই রাকাত করে আদায় করা।
قَالَ مُحَمَّدٌ وَيُذْكَرُ ذَلِكَ عَنْ عَمَّارٍ وَأَبِي ذَرٍّ وَأَنَسٍ وَجَابِرِ بْنِ زَيْدٍ وَعِكْرِمَةَ وَالزُّهْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَقَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ مَا أَدْرَكْتُ فُقَهَاءَ أَرْضِنَا إِلَّا يُسَلِّمُونَ فِي كُلِّ اثْنَتَيْنِ مِنَ النَّهَارِমুহাম্মাদ ইমাম বুখারী (রহ.) বলেন, বিষয়টি ‘আম্মার আবূ যার, আনাস, জাবির ইবন যায়দ (রা.) এবং ‘ইকরিমা ও যুহরী (রহ.) হতেও উল্লিখিত হয়েছে। ইয়াহইয়া ইবন সা‘ঈদ আনসারী (রহ.) বলেছেন, আমাদের শহরের (মদীনার) ফকীহগণকে দিনের সালাতে প্রতি দু’রাক‘আত শেষে সালাম ফিরাতে দেখেছি।"
সহিহ বুখারী : ১১৬৩
সহিহ বুখারীহাদিস নম্বর ১১৬৩
حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ، عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، سَمِعَ أَبَا قَتَادَةَ بْنَ رِبْعِيٍّ الأَنْصَارِيّ َ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلاَ يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ ".
আবূ কাতাদা ইবনু রিব’আ আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ইরশাদ করেছেনঃ তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে দুই রাকাত সালাত (তাহিয়্যাতুল-মসজিদ) আদায় করার পূর্বে বসবে না।
(৪৪৪) (আধুনিক প্রকাশনীঃ ১০৮৯,ইসলামী ফাউন্ডেশনঃ ১০৯৪)
