২৩/৭. অধ্যায়ঃ
কবরের নিকট কোন মহিলাকে বলা, ধৈর্য ধর।
সহিহ বুখারী : ১২৫২
সহিহ বুখারীহাদিস নম্বর ১২৫২
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِامْرَأَةٍ عِنْدَ قَبْرٍ وَهِيَ تَبْكِي فَقَالَ " اتَّقِي اللَّهَ وَاصْبِرِي ".
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একটি কবরের নিকট উপস্থিত এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, সে তখন ক্রন্দন করছিল। তখন তিনি বললেন: আল্লাহকে ভয় কর এবং ধৈর্য ধর।
