৯৭/২৫. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: আল্লাহর রাহমাত নেককারদের নিকটবর্তী। (সূরা আল-আ'রাফ ৭/৫৬)
সহিহ বুখারী : ৭৪৪৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৭৪৪৮
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا عَاصِمٌ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ أُسَامَةَ قَالَ كَانَ ابْنٌ لِبَعْضِ بَنَاتِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَقْضِي فَأَرْسَلَتْ إِلَيْهِ أَنْ يَأْتِيَهَا فَأَرْسَلَ إِنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى وَكُلٌّ إِلَى أَجَلٍ مُسَمًّى فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ فَأَرْسَلَتْ إِلَيْهِ فَأَقْسَمَتْ عَلَيْهِ فَقَامَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَقُمْتُ مَعَهُ وَمُعَاذُ بْنُ جَبَلٍ وَأُبَيُّ بْنُ كَعْبٍ وَعُبَادَةُ بْنُ الصَّامِتِ فَلَمَّا دَخَلْنَا نَاوَلُوا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم الصَّبِيَّ وَنَفْسُهُ تَقَلْقَلُ فِي صَدْرِهِ حَسِبْتُهُ قَالَ كَأَنَّهَا شَنَّةٌ فَبَكَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ سَعْدُ بْنُ عُبَادَةَ أَتَبْكِي فَقَالَ إِنَّمَا يَرْحَمُ اللهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ
উসামাহ ইব্নু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর কোন এক কন্যার এক ছেলের মৃত্যু উপস্থিত হলে তাঁর কন্যা নবী (ﷺ)-কে যাওয়ার জন্য একজন লোক পাঠালেন। উত্তরে নবী (ﷺ) লোক পাঠিয়ে জানালেনঃ আল্লাহ যা নিয়ে নেন আর যা দেন সবই তাঁরই জন্য। আর প্রতিটির বস্তুর জন্য একটা সময়সীমা নির্দিষ্ট আছে। কাজেই সে যেন ধৈর্য ধরে এবং অবশ্যই সওয়াবের আশা করে।তারপর নবী-কন্যা নবী (ﷺ)-কে যাওয়ার জন্য কসম দিয়ে আবার লোক পাঠালেন। তিনি যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। বর্ণনাকারী উসামা ইবনে যায়দ (রাঃ) বলেন, আমি, মুয়াজ ইবনে জাবাল, উবাই ইবনে কাঅব, উবাদা ইবনে সামিতও তাঁর সঙ্গে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। আমরা সেখানে গিয়ে প্রবেশ করলে তখন তারা শিশুটিকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে দিলেন। আর তখন বাচ্চার বুকের মধ্যে এক অস্বস্তি বোধ হচ্ছিল। বর্ণনাকারী বলেন, আমার ধারণা নবী (ﷺ) তখন বলেছিলেনঃ এ তো যেন মশকের মত। এরপর রাসূলুল্লাহ (ﷺ) কাঁদলেন। তা দেখে সা’দ ইবনে উবাদা (রাঃ) বললেন, আপনি কাঁদছেন? তিনি বললেনঃ আল্লাহ তাঁর দয়ালু বান্দাদের উপরই দয়া করেন।
আধুনিক প্রকাশনী- ৬৯৩০, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৪০
