২৩/১৫. অধ্যায়ঃ
মৃতকে কিভাবে কাফন জড়ানো হবে।
وَقَالَ الْحَسَنُ الْخِرْقَةُ الْخَامِسَةُ تُشَدُّ بِهَا الْفَخِذَيْنِ وَالْوَرِكَيْنِ تَحْتَ الدِّرْعِহাসান (রহ.) বলেছেন, পঞ্চম বস্ত্রখণ্ড দ্বারা কামীসের নীচে উরুদ্বয় ও নিতম্বদ্বয় বেঁধে দিবে।"
সহিহ বুখারী : ১২৬১
সহিহ বুখারীহাদিস নম্বর ১২৬১
حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَنَّ أَيُّوبَ، أَخْبَرَهُ قَالَ سَمِعْتُ ابْنَ سِيرِينَ، يَقُولُ جَاءَتْ أُمُّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ مِنَ اللاَّتِي بَايَعْنَ، قَدِمَتِ الْبِصْرَةَ، تُبَادِرُ ابْنًا لَهَا فَلَمْ تُدْرِكْهُ ـ فَحَدَّثَتْنَا قَالَتْ دَخَلَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ فَقَالَ " اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي ". قَالَتْ فَلَمَّا فَرَغْنَا أَلْقَى إِلَيْنَا حَقْوَهُ فَقَالَ " أَشْعِرْنَهَا إِيَّاهُ ". وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ، وَلاَ أَدْرِي أَىُّ بَنَاتِهِ. وَزَعَمَ أَنَّ الإِشْعَارَ الْفُفْنَهَا فِيهِ، وَكَذَلِكَ كَانَ ابْنُ سِيرِينَ يَأْمُرُ بِالْمَرْأَةِ أَنْ تُشْعَرَ وَلاَ تُؤْزَرَ.
আইয়ূব (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবনে সিরিন (রহঃ)-কে বলতে শুনেছি যে, আনসারী মহিলা উম্মে আতিয়া (রাঃ) আগমন করলেন, যিনি নবী (ﷺ)-এর নিকট বাই'আতকারীদের একজন। তিনি তাঁর এক ছেলেকে দেখার জন্য বসরায় এসেছিলেন, কিন্তু তিনি তাকে পাননি। তখন তিনি আমাদের হাদিস শুনালেন। নবী (ﷺ) আমাদের নিকট আসলেন, তখন আমরা তাঁর কন্যাকে গোসল দিচ্ছিলাম।তোমরা তাঁকে তিনবার, পাঁচবার অথবা প্রয়োজনে তার চেয়ে অধিকবার বরই পাতাসহ পানি দিয়ে গোসল দাও। আর শেষবারে কর্পূর দাও। তোমরা শেষ করে আমাকে জানাবে। আমরা যখন শেষ করলাম, তখন আল্লাহর রাসূল (ﷺ) তাঁর চাদর আমাদের দিকে নিক্ষেপ করে বললেন: এটা তাঁর শরীরের সঙ্গে জড়িয়ে দাও। উম্মে আতিয়া (রাঃ)-এর অধিক বর্ণনা করেননি। [আইয়ুব (রহঃ) বলেন] আমি জানি না, নবী (ﷺ) এর কোন কন্যা ছিলেন? তিনি বলেন, - অর্থ শরীরের সঙ্গে জড়িয়ে দাও। ইবনে সিরিন (রহঃ) মহিলা সম্পর্কে এভাবেই আদেশ করতেন যে, ভিতরের কাপড় শরীরের সঙ্গে জড়িয়ে দিবে, ইজারের মত ব্যবহার করবে না।
