২৩/২৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১২৭৭ - নবীজির চাদর কাফন হিসেবে চাওয়া
নবী (ﷺ)-এর আমলে যে নিজের কাফন তৈরি করে রাখল, অথচ তাঁকে এতে বারণ করা হয়নি।
নবীজির চাদর কাফনের জন্য চাওয়া: সাহাবীর আশা ও আদব
সহীহ বুখারী : ১২৭৭
সহীহ বুখারীহাদিস নম্বর ১২৭৭
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ ـ رضى الله عنه ـ أَنَّ امْرَأَةً، جَاءَتِ النَّبِيَّ ﷺ بِبُرْدَةٍ مَنْسُوجَةٍ فِيهَا حَاشِيَتُهَا ـ أَتَدْرُونَ مَا الْبُرْدَةُ قَالُوا الشَّمْلَةُ. قَالَ نَعَمْ. قَالَتْ نَسَجْتُهَا بِيَدِي، فَجِئْتُ لأَكْسُوَكَهَا.فَأَخَذَهَا النَّبِيُّ ﷺ مُحْتَاجًا إِلَيْهَا، فَخَرَجَ إِلَيْنَا وَإِنَّهَا إِزَارُهُ، فَحَسَّنَهَا فُلاَنٌ فَقَالَ اكْسُنِيهَا، مَا أَحْسَنَهَا. قَالَ الْقَوْمُ مَا أَحْسَنْتَ، لَبِسَهَا النَّبِيُّ ﷺ مُحْتَاجًا إِلَيْهَا، ثُمَّ سَأَلْتَهُ وَعَلِمْتَ أَنَّهُ لاَ يَرُدُّ. قَالَ إِنِّي وَاللَّهِ مَا سَأَلْتُهُ لأَلْبَسَهَا إِنَّمَا سَأَلْتُهُ لِتَكُونَ كَفَنِي. قَالَ سَهْلٌ فَكَانَتْ كَفَنَهُ.
সাহল (রাঃ) হতে বর্ণিতঃ
এক মহিলা নবী (ﷺ)-এর নিকট একখানা বুরদা নিয়ে এলেন যার সাথে ঝালর যুক্ত ছিল। সাহ্ল (রাঃ) বললেন, তোমরা জান, বুরদা কী? তারা বলল, চাদর। সাহ্ল (রাঃ) বললেন, ঠিকই। মহিলা বললেন, চাদরখানি আমি নিজ হস্তে বয়ন করেছি এবং তা আপনার পরিধানের জন্য নিয়ে এসেছি। নবী (ﷺ) তা গ্রহণ করলেন এবং তাঁর চাদরের প্রয়োজনও ছিল।অতঃপর তিনি তা ইযার হিসেবে পরিধান করে আমাদের সম্মুখে আসলেন। তখন জনৈক ব্যক্তি তার সৌন্দর্য বর্ণনা করে বললেন, বাহ! কত সুন্দর! আমাকে এটি পরিধানের জন্য দান করুন। সাহাবীগণ বললেন, তুমি ভাল করনি। নবী (ﷺ) তা তাঁর প্রয়োজনে পরিধান করেছেন; তবুও তুমি তা চেয়ে বসলে। অথচ তুমি জান যে, তিনি কাউকে বিমুখ করেন না। ঐ ব্যক্তি বলল, আল্লাহর কসম! আমি তা পরিধানের উদ্দেশে চাইনি। আমার চাওয়ার একমাত্র উদ্দেশ্য যেন তা দিয়ে আমার কাফন হয়। সাহ্ল (রাঃ) বললেন, অবশেষে তা তাঁর কাফনই হয়েছিল।
[১] হাদীস হতে যা জানা যায়ঃ(১) হাদীস বর্ণনায় সময় সাহাবীদের (রাঃ) সতর্কতা।(২) শালীনতা বজায় থাকলে মহিলাদের কাজের অনুমতি।(৩) নবী (ﷺ) অর্থনৈতিক সংকটে দিনাতিপাত করতেন।(৪) নবী (ﷺ) ইতস্ততা পরিত্যাগ করে চাদরকে লুঙ্গি বানিয়েছেন।(৫) নবী (ﷺ) অভাবের মধ্যেও দান করেছেন।(৬) নবী (ﷺ) হাদীয়া গ্রহণ করতেন।(৭) নবী (ﷺ) হাদীয়ার মাল দান করে দেয়া বৈধ।(৮) কারো আচরণ ভুল হলে তাকে সতর্ক করা।(৯) নিজের আচরণের প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করা।(১০) সামান্য একটু রূপকভাবে কথা বলা যায়।(১১) রাসূল (ﷺ) এর কাউকে বিমুখ না করার গুণাবলী।(১২) রাসূল (ﷺ) এর জীবদ্দশায় তা সাথে জড়িত বস্তু হতে বারাকাৎ হাসিল করা।(১৩) তাঁর জীবদ্দশায়ই কাফন তৈরীর মাধ্যমে মৃতের প্রস্তুতি নেয়া ভাল।(১৪) কেউ ভাল নিয়ত রাখলে মহান আল্লাহ তা অবশ্যই পূরণ করেন।
সহীহ বুখারী হাদিস ১২৭৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক মহিলা নবী (صلى الله عليه وسلم)-এর জন্য নিজের হাতে বোনা একটি বুরদা বা চাদর নিয়ে আসেন। নবী (صلى الله عليه وسلم)-এর চাদরের প্রয়োজন ছিল, তাই তিনি তা গ্রহণ করেন এবং ইজার হিসেবে পরেন। পরে এক ব্যক্তি চাদরটি দেখে প্রশংসা করে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে চেয়ে বসেন। সাহাবীরা তাঁকে বলেন, তুমি ভালো করোনি; কারণ নবী (صلى الله عليه وسلم)-এর প্রয়োজন ছিল, তবু তুমি জানো তিনি কাউকে ফিরিয়ে দেন না। তখন ব্যক্তি বলেন, তিনি তা পরার জন্য চাননি; বরং চান যেন সেটি তাঁর কাফন হয়। সাহল (রাঃ) বলেন, সেটিই তাঁর কাফন হয়েছিল। এই হাদিসে “নবীজির চাদর”, “কাফনের জন্য কাপড়” এবং “সাহাবীর কাফন” বিষয়ে স্পষ্ট ঘটনা এসেছে। এতে নবীজির দানশীলতা এবং সাহাবীর কাফন নিয়ে আশা দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم) প্রয়োজন থাকা সত্ত্বেও চাওয়া ব্যক্তিকে ফিরিয়ে দেননি।
- সাহাবীরা আদবের দিক থেকে লোকটিকে সতর্ক করেছিলেন।
- চাওয়া ব্যক্তির উদ্দেশ্য ছিল চাদরটি কাফন হিসেবে পাওয়া।
- কাফনের বিষয়েও সাহাবীরা নবীজির সঙ্গে সম্পর্ককে মূল্য দিতেন।
