২৩/৬০. অধ্যায়ঃ
মুসল্লা (ঈদগাহ বা নির্ধারিত স্থানে) এবং মসজিদে জানাজার সালাত আদায় করা।
সহিহ বুখারী : ১৩২৯
সহিহ বুখারীহাদিস নম্বর ১৩২৯
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ الْيَهُودَ، جَاءُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِرَجُلٍ مِنْهُمْ وَامْرَأَةٍ زَنَيَا، فَأَمَرَ بِهِمَا فَرُجِمَا قَرِيبًا مِنْ مَوْضِعِ الْجَنَائِزِ عِنْدَ الْمَسْجِدِ.
‘আবদুল্লাহ্ ইব্নু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর নিকট ইয়াহুদীরা তাদের এক পুরুষ ও এক স্ত্রীলোককে হাজির করল, যারা ব্যভিচার করেছিল। তখন তিনি তাদের উভয়কে রজমের (পাথর নিক্ষেপে হত্যা) নির্দেশ দেন। মসজিদের পাশে জানাজার স্থানের নিকটে তাদের দুজনকে রজম করা হল।
