২৩/৭০. অধ্যায়ঃ

কবরের উপর মসজিদ তৈরি করা।

সহিহ বুখারীহাদিস নম্বর ১৩৪১

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا اشْتَكَى النَّبِيُّ صلى الله عليه وسلم ذَكَرَتْ بَعْضُ نِسَائِهِ كَنِيسَةً رَأَيْنَهَا بِأَرْضِ الْحَبَشَةِ، يُقَالُ لَهَا مَارِيَةُ، وَكَانَتْ أُمُّ سَلَمَةَ وَأُمُّ حَبِيبَةَ ـ رضى الله عنهما ـ أَتَتَا أَرْضَ الْحَبَشَةِ، فَذَكَرَتَا مِنْ حُسْنِهَا وَتَصَاوِيرَ فِيهَا، فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ ‏ "‏ أُولَئِكَ إِذَا مَاتَ مِنْهُمُ الرَّجُلُ الصَّالِحُ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، ثُمَّ صَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّورَةَ، أُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ ‏"‏‏.‏

‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর অসুস্থতার সময় তাঁর এক সহধর্মিণী হাবশা দেশে তাঁদের দেখা ‘মারিয়া’ নামক একটি গির্জার কথা বললেন। উম্মু সালমা ও উম্মু হাবিবা (রাঃ) হাবশায় গিয়েছিলেন। তাঁরা দুজন ওই গির্জার সৌন্দর্য এবং তার ভিতরের চিত্রকর্মের বিবরণ দিলেন। তখন নবী (ﷺ) তাঁর মাথা তুলে বললেনঃ সে সব দেশের লোকেরা তাদের কোন নেককার ব্যক্তি মারা গেলে তাঁর কবরের ওপর মসজিদ নির্মাণ করত এবং তাতে ওই সব চিত্রকর্ম আঁকত। তারা হলো, আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন