২৩/৬৯. অধ্যায়ঃ
রাত্রিকালে দাফন করা।
وَدُفِنَ أَبُو بَكْرٍ ؓ لَيْلًاআবূ বকর (রা.)-কে রাতে দাফন করা হয়েছিল।"
সহিহ বুখারী : ১৩৪০
সহিহ বুখারীহাদিস নম্বর ১৩৪০
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى رَجُلٍ بَعْدَ مَا دُفِنَ بِلَيْلَةٍ قَامَ هُوَ وَأَصْحَابُهُ، وَكَانَ سَأَلَ عَنْهُ فَقَالَ " مَنْ هَذَا ". فَقَالُوا فُلاَنٌ، دُفِنَ الْبَارِحَةَ. فَصَلَّوْا عَلَيْهِ.
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তিকে রাত্রিকালে দাফন করার পর তার জানাজার সালাত আদায় করার জন্য নবী (ﷺ) ও তাঁর সাহাবীগণ গিয়ে দাঁড়ালেন। তখন তিনি লোকটির ব্যাপারে জিজ্ঞেস করলেন এবং বললেন, এ লোকটি কে? তাঁরা জবাব দিলেন, অমুক, গত রাতে তাকে দাফন করা হয়েছে। তখন তাঁরা তার জানাজার সালাত আদায় করলেন।
