২৪/৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৪০৫ - যাকাতের নিসাবের মূল নির্দেশনা
যে সম্পদের যাকাত দেয়া হয় তা কানয (জমাকৃত সম্পদ) নয়।
لِقَوْلِ النَّبِيِّ ﷺ لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوَاقٍ صَدَقَةٌনবী (ﷺ)-এর ঐ উক্তির কারণে যে, পাঁচ উকিয়ার কম পরিমাণ সম্পদের যাকাত নেই।"
যাকাতের নিসাব সম্পর্কে সহীহ হাদিস
সহীহ বুখারী : ১৪০৫
সহীহ বুখারীহাদিস নম্বর ১৪০৫
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، قَالَ الأَوْزَاعِيُّ أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، أَنَّ عَمْرَو بْنَ يَحْيَى بْنِ عُمَارَةَ، أَخْبَرَهُ عَنْ أَبِيهِ، يَحْيَى بْنِ عُمَارَةَ بْنِ أَبِي الْحَسَنِ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ ﷺ «لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوْسُقٍ صَدَقَةٌ».
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, পাঁচ উকিয়ার কম সম্পদের উপর যাকাত (ফরজ) নেই এবং পাঁচটি উটের কমের উপর যাকাত নেই। পাঁচ ওয়াসাক [১] এর কম উৎপন্ন দ্রব্যের উপর যাকাত নেই।
[১] ১ ওয়াসাক সমান ৬০ সা। এ হিসেবে সাহাবীর পাওয়া পাত্রের হিসেবে ১২২ কেজি ৪০০ গ্রাম। - পৃষ্ঠা ১৩৮, - পৃষ্ঠা ৭৬, লেখক সালিহ আল উসাইমীন আর আরবি অভিধানের বর্তমানে প্রচলিত হিসেব অনুযায়ী ১৩০ কেজি ৩২০ গ্রাম। (মু’জামু লুগাতুল ফুকাহা পৃষ্ঠা ৪৫০) সাহাবীর পাওয়া পাত্রে উৎকৃষ্ট মানের গম ভর্তি করে তার ওজন হয়েছে ২ কেজি ৪০ গ্রাম। এক্ষণে এই পাত্রে আপন আপন খাদ্য ভর্তি করলে খাদ্যের প্রকার অনুযায়ী ওজন কম বা বেশি হবে।
সহীহ বুখারী হাদিস ১৪০৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) যাকাত ফরজ হওয়ার কিছু সীমা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, পাঁচ উকিয়ার কম সম্পদের উপর যাকাত নেই, পাঁচটি উটের কমের উপর যাকাত নেই এবং পাঁচ ওয়াসাকের কম উৎপন্ন দ্রব্যের উপর যাকাত নেই। হাদিসটি যাকাতের নিসাব বা নির্দিষ্ট পরিমাণ বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এতে বোঝা যায়, যাকাত একটি নির্ধারিত বিধান; যার কাছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ পৌঁছায়, তার উপরই সে সম্পদের যাকাত আসে। আবার যাদের সম্পদ সেই পরিমাণে পৌঁছায় না, তাদের উপর ওই সম্পদের যাকাত নেই। তাই যাকাত আদায়ে আবেগের পাশাপাশি সঠিক পরিমাণ জানাও জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যাকাতের জন্য নির্দিষ্ট পরিমাণ বা সীমা আছে।
- পাঁচ উটের কমে যাকাত নেই—হাদিসে এ কথা এসেছে।
- উৎপন্ন দ্রব্যের ক্ষেত্রেও নির্দিষ্ট পরিমাণের কথা বলা হয়েছে।
- যাকাত আদায়ের আগে তার নিয়ম ও পরিমাণ জানা দরকার।
