২৫/২. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণীঃ “তারা তোমার নিকট আসবে পদব্রজে ও সর্বপ্রকার ক্ষীণকায় উষ্ট্রে আরোহণ করে, তারা আসবে দূর-দুরান্তের পথ অতিক্রম করে যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোয় উপস্থিত হতে পারে।” (আল-হাজ্জঃ ২৭)
সহিহ বুখারী : ১৫১৫
সহিহ বুখারীহাদিস নম্বর ১৫১৫
حَدَّثَنَا إِبْرَاهِيمُ، أَخْبَرَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، سَمِعَ عَطَاءً، يُحَدِّثُ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ إِهْلاَلَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ ذِي الْحُلَيْفَةِ حِينَ اسْتَوَتْ بِهِ رَاحِلَتُهُ. رَوَاهُ أَنَسٌ وَابْنُ عَبَّاسٍ رضى الله عنهم.
জাবির ইব্নু ‘আবদুল্লাহ আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ)-এর তালবিয়া পাঠ 'যুল-হুলাইফা' হতে আরম্ভ হত যখন তাঁর বাহন তাঁকে নিয়ে সোজা হয়ে দাঁড়াত। হাদীসটি আনাস ও ইবনু আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন অর্থাৎ ইব্রাহীম ইবনু মূসা (রহঃ)-এর সূত্রে জাবির (রাঃ) বর্ণিত হাদীসটি।
