২৫/৩. অধ্যায়ঃ

উটের হাওদায় আরোহণ করে হজ্জে গমন।

وَقَالَ أَبَانُ حَدَّثَنَا مَالِكٌ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ ؓ أَنَّ النَّبِيُّ ﷺ بَعَثَ مَعَهَا أَخَاهَا عَبْدَ الرَّحْمَنِ فَأَعْمَرَهَا مِنَ التَّنْعِيمِ وَحَمَلَهَا عَلَى قَتَبٍ وَقَالَ عُمَرُ ؓ شُدُّوا الرِّحَالَ فِي الْحَجِّ فَإِنَّهُ أَحَدُ الْجِهَادَيْنِ‘আয়িশা (রা.) হতে বর্ণিত যে, নবী (ﷺ) ‘আয়িশা (রা.)-এর সাথে তাঁর ভাই ‘আবদুর রহমান (রা.)-কে প্রেরণ করেন। তিনি ‘আয়িশাকে ‘তান‘ঈম’ নামক স্থান হতে ছোট একটি হাওদায় বসিয়ে ‘উমরা করাতে নিয়ে যান। ‘উমার (রা.) বলেন, তোমরা হজ্জে (গমনের উদ্দেশে) উটের পিঠে হাওদা মজবুত করে বাঁধ (সফর কর)। কেননা, হজ্জও এক প্রকারের জিহাদ। (২৯৪) (আ.প্র. অনুচ্ছেদ ৩, ই.ফা. অনুচ্ছেদ ৯৬৩)"

সহিহ বুখারীহাদিস নম্বর ১৫১৬

وَقَالَ أَبَانُ حَدَّثَنَا مَالِكُ بْنُ دِينَارٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعَثَ مَعَهَا أَخَاهَا عَبْدَ الرَّحْمَنِ، فَأَعْمَرَهَا مِنَ التَّنْعِيمِ، وَحَمَلَهَا عَلَى قَتَبٍ‏.‏ وَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ شُدُّوا الرِّحَالَ فِي الْحَجِّ، فَإِنَّهُ أَحَدُ الْجِهَادَيْنِ‏.‏

‘আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) আয়েশা (রাঃ) এর সাথে তাঁর ভাই আবদুর রহমান (রাঃ) কে প্রেরণ করেন। তিনি আয়েশা (রাঃ) কে 'তানঈম' নামক স্থান হতে ছোট একটি হাওদায় বসিয়ে উমরা করতে নিয়ে যান। উমর (রাঃ) বলেন, তোমরা হজ্জে (গমনের উদ্দেশ্যে) উটের পিঠে হাওদা মজবুত করে বাঁধ (সফর কর)। কেননা, হজ্জও এক প্রকারের জিহাদ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন