২৫/৩. অধ্যায়ঃ
উটের হাওদায় আরোহণ করে হজ্জে গমন।
وَقَالَ أَبَانُ حَدَّثَنَا مَالِكٌ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ ؓ أَنَّ النَّبِيُّ ﷺ بَعَثَ مَعَهَا أَخَاهَا عَبْدَ الرَّحْمَنِ فَأَعْمَرَهَا مِنَ التَّنْعِيمِ وَحَمَلَهَا عَلَى قَتَبٍ وَقَالَ عُمَرُ ؓ شُدُّوا الرِّحَالَ فِي الْحَجِّ فَإِنَّهُ أَحَدُ الْجِهَادَيْنِ‘আয়িশা (রা.) হতে বর্ণিত যে, নবী (ﷺ) ‘আয়িশা (রা.)-এর সাথে তাঁর ভাই ‘আবদুর রহমান (রা.)-কে প্রেরণ করেন। তিনি ‘আয়িশাকে ‘তান‘ঈম’ নামক স্থান হতে ছোট একটি হাওদায় বসিয়ে ‘উমরা করাতে নিয়ে যান। ‘উমার (রা.) বলেন, তোমরা হজ্জে (গমনের উদ্দেশে) উটের পিঠে হাওদা মজবুত করে বাঁধ (সফর কর)। কেননা, হজ্জও এক প্রকারের জিহাদ। (২৯৪) (আ.প্র. অনুচ্ছেদ ৩, ই.ফা. অনুচ্ছেদ ৯৬৩)"
সহিহ বুখারী : ১৫১৭
সহিহ বুখারীহাদিস নম্বর ১৫১৭
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، قَالَ حَجَّ أَنَسٌ عَلَى رَحْلٍ، وَلَمْ يَكُنْ شَحِيحًا، وَحَدَّثَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَجَّ عَلَى رَحْلٍ وَكَانَتْ زَامِلَتَهُ.
সুমামা ইব্নু ‘আবদুল্লাহ ইব্নু আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস (রাঃ) হাওদায় আরোহণ অবস্থায় হজ্জে গমন করেছেন, অথচ তিনি কৃপণ ব্যক্তি ছিলেন না। তিনি আরও বলেন, নবী (ﷺ) হাওদায় আরোহণ করে হজ্জে গমন করেন এবং সেই উটটিই তাঁর মালের বাহন ছিল।
