২৫/৩. অধ্যায়ঃ
উটের হাওদায় আরোহণ করে হজ্জে গমন।
وَقَالَ أَبَانُ حَدَّثَنَا مَالِكٌ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ ؓ أَنَّ النَّبِيُّ ﷺ بَعَثَ مَعَهَا أَخَاهَا عَبْدَ الرَّحْمَنِ فَأَعْمَرَهَا مِنَ التَّنْعِيمِ وَحَمَلَهَا عَلَى قَتَبٍ وَقَالَ عُمَرُ ؓ شُدُّوا الرِّحَالَ فِي الْحَجِّ فَإِنَّهُ أَحَدُ الْجِهَادَيْنِ‘আয়িশা (রা.) হতে বর্ণিত যে, নবী (ﷺ) ‘আয়িশা (রা.)-এর সাথে তাঁর ভাই ‘আবদুর রহমান (রা.)-কে প্রেরণ করেন। তিনি ‘আয়িশাকে ‘তান‘ঈম’ নামক স্থান হতে ছোট একটি হাওদায় বসিয়ে ‘উমরা করাতে নিয়ে যান। ‘উমার (রা.) বলেন, তোমরা হজ্জে (গমনের উদ্দেশে) উটের পিঠে হাওদা মজবুত করে বাঁধ (সফর কর)। কেননা, হজ্জও এক প্রকারের জিহাদ। (২৯৪) (আ.প্র. অনুচ্ছেদ ৩, ই.ফা. অনুচ্ছেদ ৯৬৩)"
সহিহ বুখারী : ১৫১৮
সহিহ বুখারীহাদিস নম্বর ১৫১৮
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا أَيْمَنُ بْنُ نَابِلٍ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ، اعْتَمَرْتُمْ وَلَمْ أَعْتَمِرْ. فَقَالَ " يَا عَبْدَ الرَّحْمَنِ اذْهَبْ بِأُخْتِكَ فَأَعْمِرْهَا مِنَ التَّنْعِيمِ ". فَأَحْقَبَهَا عَلَى نَاقَةٍ فَاعْتَمَرَتْ.
‘আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনারা উমরাহ করলেন, আর আমি উমরাহ করতে পারলাম না! নবী (ﷺ) বললেনঃ হে আবদুর রহমান! তোমার বোন (আয়েশা) কে সাথে করে নিয়ে তানঈম হতে গিয়ে উমরাহ করিয়ে নিয়ে এসো। তিনি আয়েশা (রাঃ) কে উটের পিঠে ছোট একটি হাওদার পশ্চাদ্ভাগে বসিয়ে দেন এবং তিনি উমরাহ আদায় করেন।
