২৫/৬৯. অধ্যায়ঃ

নবী (ﷺ) তাওয়াফের সাত চক্কর পর দুই রাকাত সালাত আদায় করেছেন।

وَقَالَ نَافِعٌ كَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يُصَلِّي لِكُلِّ سُبُوعٍ رَكْعَتَيْنِ وَقَالَ إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ قُلْتُ لِلزُّهْرِيِّ إِنَّ عَطَاءً يَقُولُ تُجْزِئُهُ الْمَكْتُوبَةُ مِنْ رَكْعَتَيِ الطَّوَافِ فَقَالَ السُّنَّةُ أَفْضَلُ لَمْ يَطُفِ النَّبِيُّ ﷺ سُبُوعًا قَطُّ إِلَّا صَلَّى رَكْعَتَيْنِনাফি (রহ.) বলেন, ইবন ‘উমার (রা.) প্রতি সাত চক্কর শেষে দু’ রাক‘আত সালাত আদায় করতেন। ইসমা‘ঈল ইবন উমাইয়া (রহ.) বলেন, আমি যুহরীকে বললাম, ‘আত্বা (রহ.) বলেন, তাওয়াফের দু’ রাক‘আতের ক্ষেত্রে ফরজ সালাত আদায় করে নিলে তা যথেষ্ট হবে। তখন যুহরী (রহ.) বললেন, আল্লাহর রাসূল (ﷺ)-এর তরীকা অবলম্বন করাই উত্তম, যতবার নবী (ﷺ) তাওয়াফের সাত চক্কর পূর্ণ করেছেন, ততবার তার পর দু’ রাক‘আত সালাত আদায় করেছেন।"

সহিহ বুখারীহাদিস নম্বর ১৬২৪

قَالَ وَسَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ فَقَالَ لاَ يَقْرَبُ امْرَأَتَهُ حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ

(রাবী) ‘আম্‌র (রহঃ) হতে বর্ণিতঃ

আমি জাবির ইবন আব্দুল্লাহ (রাঃ)-কে জিজ্ঞেস করলে তিনি বলেন, সাফা ও মারওয়া সাঈ করার পূর্বে স্ত্রী সহবাস বৈধ নয়।

(৩৯৬) (আঃপ্রঃ ১৫১৬, ইঃফাঃ ১৫২২ শেষাংশ)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন