৪/২৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৬৪ - নবীজির মতো ওযু ও দুই রাকাত সালাত
উযুর সময় কুলি করা।
قَالَهُ ابْنُ عَبَّاسٍ وَعَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ عَنِ النَّبِيِّ ﷺ.ইবন ‘আব্বাস (রাঃ) ও ‘আবদুল্লাহ ইবন যায়দ (রাঃ) নবী (ﷺ) হতে তা বর্ণনা করেছেন।
নবীজির মতো ওযু করার নিয়ম ও দুই রাকাত সালাতের ফজিলত
সহীহ বুখারী : ১৬৪
সহীহ বুখারীহাদিস নম্বর ১৬৪
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ، عَنْ حُمْرَانَ، مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّهُ رَأَى عُثْمَانَ دَعَا بِوَضُوءٍ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ، فَغَسَلَهُمَا ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الْوَضُوءِ، ثُمَّ تَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ، وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلاَثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ كُلَّ رِجْلٍ ثَلاَثًا، ثُمَّ قَالَ رَأَيْتُ النَّبِيَّ ﷺ يَتَوَضَّأُ نَحْوَ وُضُوئِي هَذَا وَقَالَ «مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ».
হুমরান (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি ‘উসমান (রাঃ)-কে উযূর পানি আনাতে দেখলেন। অতঃপর তিনি সে পাত্র হতে উভয় হাতের উপর পানি ঢেলে তা তিনবার ধুলেন। অতঃপর তাঁর ডান হাত পানিতে ঢুকালেন। অতঃপর কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। অতঃপর তাঁর মুখমণ্ডল তিনবার এবং উভয় হাত কনুই পর্যন্ত তিনবার ধুলেন, অতঃপর মাথা মাস্হ করলেন। অতঃপর উভয় পা তিনবার ধোয়ার পর বললেনঃ আমি নবী (ﷺ)-কে আমার এ উযূর ন্যায় উযূ করতে দেখেছি এবং আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ ‘যে ব্যক্তি আমার এ উযূর ন্যায় উযূ করে দু’রাক’আত সালাত আদায় করবে এবং তার মধ্যে অন্য কোন চিন্তা মনে আনবে না, আল্লাহ্ তা’আলা তার পূর্বকৃত সকল গুনাহ ক্ষমা করে দেবেন।’
সহীহ বুখারী হাদিস ১৬৪-এর সারসংক্ষেপ
মূল বিষয়: ওযু। এই হাদিসে উসমান (রাঃ) নিজে ওযু করে দেখিয়েছেন। তিনি প্রথমে দুই হাত তিনবার ধুলেন, কুলি করলেন, নাকে পানি দিয়ে ঝাড়লেন, মুখমণ্ডল তিনবার ধুলেন, দুই হাত কনুই পর্যন্ত তিনবার ধুলেন, মাথা মাসেহ করলেন এবং দুই পা তিনবার ধুলেন। এরপর তিনি বললেন, নবী (صلى الله عليه وسلم)-কে তিনি এভাবে ওযু করতে দেখেছেন। তারপর নবী (صلى الله عليه وسلم)-এর কথা জানালেন: যে ব্যক্তি এভাবে ওযু করে দুই রাকাত সালাত আদায় করবে এবং সালাতে অন্য চিন্তা আনবে না, আল্লাহ তার পূর্বের গুনাহ ক্ষমা করবেন। এখানে ওযুর নিয়ম, মনোযোগী সালাত এবং আত্মশুদ্ধির শিক্ষা একসঙ্গে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজির মতো ওযু শেখার জন্য সাহাবিরা বাস্তবে করে দেখাতেন।
- ওযুর অঙ্গগুলো যত্ন নিয়ে ধোয়া সালাতের প্রস্তুতির অংশ।
- দুই রাকাত সালাতে মনোযোগ ধরে রাখা গুনাহ মাফের কারণ হিসেবে এসেছে।
