২৫/১৩২. অধ্যায়ঃ

মিনার দিবসগুলোতে খুতবা প্রদান করা।

সহিহ বুখারীহাদিস নম্বর ১৭৪২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِنًى أَتَدْرُونَ أَيُّ يَوْمٍ هَذَا قَالُوا اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَقَالَ فَإِنَّ هَذَا يَوْمٌ حَرَامٌ أَفَتَدْرُونَ أَيُّ بَلَدٍ هَذَا قَالُوا اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ بَلَدٌ حَرَامٌ أَفَتَدْرُونَ أَيُّ شَهْرٍ هَذَا قَالُوا اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ شَهْرٌ حَرَامٌ قَالَ فَإِنَّ اللهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا وَقَالَ هِشَامُ بْنُ الْغَازِ أَخْبَرَنِي نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ وَقَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ بَيْنَ الْجَمَرَاتِ فِي الْحَجَّةِ الَّتِي حَجَّ بِهَذَا وَقَالَ هَذَا يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ فَطَفِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ اللَّهُمَّ اشْهَدْ وَوَدَّعَ النَّاسَ فَقَالُوا هَذِهِ حَجَّةُ الْوَدَاعِ

ইব্‌নু 'উমর (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) মিনায় অবস্থানকালে বললেনঃ তোমরা কি জান, এটি কোন দিন? তাঁরা বললেন, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) সবচেয়ে বেশি জানেন। তিনি বললেনঃ এটি সম্মানিত দিন।নবী (ﷺ) বললেনঃ তোমরা কি জান, এটি কোন শহর? তাঁরা বললেন, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) সবচেয়ে বেশি জানেন। তিনি বললেনঃ এটি সম্মানিত শহর।নবী (ﷺ) বললেনঃ তোমরা কি জান, এটি কোন মাস? তাঁরা বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তিনি বললেনঃ এটি সম্মানিত মাস।নবী (ﷺ) বললেনঃ এ মাস, এ শহর, এ দিনটি তোমাদের জন্য যেমন সম্মানিত, তেমনিভাবে আল্লাহ তোমাদের জান, তোমাদের সম্পদ ও তোমাদের ইজ্জত-আবরুকে তোমাদের পরস্পরের জন্য সম্মানিত করে দিয়েছেন।হিশাম ইবন গাজ (রহঃ) নাফি (রহঃ)-এর মাধ্যমে ইবন উমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেছেন, নবী (ﷺ) তাঁর হজ আদায়কালে কুরবানির দিন জামারাতের মধ্যবর্তী স্থলে দাঁড়িয়ে এ কথাগুলো বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে, এটি হল হজে আকবরের দিন।এরপর নবী (ﷺ) বলতে লাগলেন, হে আল্লাহ! তুমি সাক্ষী থাক। এরপর তিনি সাহাবীদেরকে বিদায় জানালেন। তখন সাহাবীগণ বললেন, এটি-ই বিদায় হজ।

(৪৪০৩, ৬০৪৩, ৬১৬৬, ৬৭৮৫, ৬৮৬৮, ৭০৭৭) (আঃপ্রঃ ১৬২২, ইঃফাঃ ১৬৩০)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন