৩/৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৭ - রক্ত, সম্পদ ও সম্মানের নিরাপত্তা
নবী (ﷺ)-এর বাণী: যাদের নিকট হাদিস পৌঁছান হয় তাদের মধ্যে অনেকে এমন রয়েছে, যে শ্রোতা অপেক্ষা অধিক আয়ত্ত রাখতে পারে।
মুসলিমের রক্ত সম্পদ সম্মান: বিদায় হজ্জের গুরুত্বপূর্ণ শিক্ষা
সহীহ বুখারী : ৬৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৭
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا بِشْرٌ، قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، ذَكَرَ النَّبِيَّ ﷺ قَعَدَ عَلَى بَعِيرِهِ، وَأَمْسَكَ إِنْسَانٌ بِخِطَامِهِ ـ أَوْ بِزِمَامِهِ ـ قَالَ «أَىُّ يَوْمٍ هَذَا». فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ. قَالَ «أَلَيْسَ يَوْمَ النَّحْرِ». قُلْنَا بَلَى. قَالَ «فَأَىُّ شَهْرٍ هَذَا». فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ. فَقَالَ «أَلَيْسَ بِذِي الْحِجَّةِ». قُلْنَا بَلَى.قَالَ " فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا. لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ، فَإِنَّ الشَّاهِدَ عَسَى أَنْ يُبَلِّغَ مَنْ هُوَ أَوْعَى لَهُ مِنْهُ
আবূ বাক্রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি একদা নবী (ﷺ)-এর কথা উল্লেখ করে বলেন, (মিনায়) তিনি তাঁর উটের উপর উপবেশন করলেন। জনৈক ব্যক্তি তাঁর উটের লাগাম ধরে রেখেছিল। তিনি বললেনঃ ‘এটা কোন দিন?’ আমরা চুপ করে রইলাম আর ধারণা করলাম যে, অচিরেই তিনি এ দিনটির আলাদা কোন নাম দিবেন। তিনি বললেনঃ “এটা কি কুরবানীর দিন নয়?” আমরা বললাম, ‘জি হ্যাঁ।’ তিনি জিজ্ঞেস করলেন: ‘এটা কোন মাস?’ আমরা নীরব রইলাম আর ধারণা করলাম যে, অচিরেই তিনি এর আলাদা কোন নাম দিবেন। তিনি বললেনঃ ‘এটা কি যিলহাজ্জ মাস নয়?’ আমরা বললাম, ‘জি হ্যাঁ।’তিনি বললেনঃ ‘তোমাদের রক্ত, তোমাদের ধন-সম্পদ, তোমাদের সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম, যেমন আজকের তোমাদের এ দিন, তোমাদের এ মাস, তোমাদের এ শহর মর্যাদা সম্পন্ন। এখানে উপস্থিত ব্যক্তিরা (আমার এ বাণী) যেন অনুপস্থিত ব্যক্তির নিকট এসব কথা পৌঁছে দেয়। কারণ উপস্থিত ব্যক্তি সম্ভবত এমন এক ব্যক্তির নিকট পৌঁছাবে, যে এ বাণীকে তার চেয়ে অধিক আয়ত্তে রাখতে পারবে।’
সহীহ বুখারী হাদিস ৬৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) কুরবানির দিন, যিলহিজ্জ মাস এবং পবিত্র শহরের মর্যাদা সামনে এনে মুসলিমের রক্ত, সম্পদ ও সম্মানের নিরাপত্তা ঘোষণা করেছেন। তিনি প্রথমে প্রশ্ন করলেন—এটা কোন দিন, কোন মাস। সাহাবীরা চুপ থাকলেন, কারণ তাঁরা ভাবলেন, হয়তো তিনি অন্য কোনো নাম দেবেন। এরপর তিনি বললেন, যেমন এই দিন, এই মাস এবং এই শহর সম্মানিত, তেমনি তোমাদের রক্ত, ধন-সম্পদ ও সম্মান পরস্পরের জন্য হারাম। তারপর তিনি বললেন, উপস্থিত লোকেরা যেন অনুপস্থিতদের কাছে এ কথা পৌঁছে দেয়। “মুসলিমের রক্ত সম্পদ সম্মান” এই হাদিসের প্রধান বার্তা। এখানে শুধু ব্যক্তিগত আচরণ নয়, কথাটি অন্যদের কাছে পৌঁছানোর দায়িত্বও এসেছে। তাই পাঠকের জন্য নিরাপদ পথ হলো, হাদিসের মূল ঘটনা ও স্পষ্ট বাক্যের সীমা ধরে শিক্ষা নেওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুসলিমের জীবন, সম্পদ ও সম্মান অন্যের জন্য হারাম।
- পবিত্র দিন, মাস ও শহরের উদাহরণ দিয়ে বিষয়টি বুঝানো হয়েছে।
- শোনা সত্য কথা অনুপস্থিতদের কাছে পৌঁছানো দায়িত্ব।
- কেউ কেউ পৌঁছানো কথা আরও ভালোভাবে ধারণ করতে পারে।
