২৫/১৪৫. অধ্যায়ঃ
তাওয়াফে জিয়ারতের পর কোন স্ত্রী লোকের ঋতু আসলে।
সহিহ বুখারী : ১৭৫৯
সহিহ বুখারীহাদিস নম্বর ১৭৫৯
. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ أَيُّوبَ عَنْ عِكْرِمَةَ أَنَّ أَهْلَ الْمَدِينَةِ سَأَلُوا ابْنَ عَبَّاسٍ عَنْ امْرَأَةٍ طَافَتْ ثُمَّ حَاضَتْ قَالَ لَهُمْ تَنْفِرُ قَالُوا لاَ نَأْخُذُ بِقَوْلِكَ وَنَدَعُ قَوْلَ زَيْدٍ قَالَ إِذَا قَدِمْتُمْ الْمَدِينَةَ فَسَلُوا فَقَدِمُوا الْمَدِينَةَ فَسَأَلُوا فَكَانَ فِيمَنْ سَأَلُوا أُمُّ سُلَيْمٍ فَذَكَرَتْ حَدِيثَ صَفِيَّةَ رَوَاهُ خَالِدٌ وَقَتَادَةُ عَنْ عِكْرِمَةَ
ইক্রিমা (রহঃ) হতে বর্ণিতঃ
তাওয়াফে জিয়ারতের পর ঋতু এসেছে এমন মহিলা সম্পর্কে মদিনাবাসী ইবন আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করলেন। তিনি তাদের বললেন, সে রওয়ানা হয়ে যাবে। তারা বললেন, আমরা আপনার কথা গ্রহণ করব না এবং যায়েদের কথাও বর্জন করব না। তিনি বললেন, তোমরা মদিনায় ফিরে গিয়ে জিজ্ঞাসা করে নিবে।তাঁরা মদিনায় এসে জিজ্ঞেস করলেন। যাদের কাছে তাঁরা জিজ্ঞেস করেছিলেন তাঁদের মধ্যে উম্মু সুলাইম (রাঃ)-ও ছিলেন। তিনি তাঁদের সাফিয়া (রাঃ) (উম্মুল মুমিনীন) -এর ঘটনাটি বর্ণনা করলেন। হাদিসটি খালিদ ও কাতাদা ইকরিমার (রহঃ) হতে বর্ণনা করেন।
(আঃপ্রঃ ১৬৩৬, ইঃফাঃ ১৬৪৪)
