২৭/৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৮১২ - পথে আটকে পড়া ও ইহরাম অবস্থায় শিকারকারীর বিধান
বাধাপ্রাপ্ত হলে মাথা মুণ্ডনের পূর্বে কুরবানী করা।
সহীহ বুখারী : ১৮১২
সহীহ বুখারীহাদিস নম্বর ১৮১২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، أَخْبَرَنَا أَبُو بَدْرٍ، شُجَاعُ بْنُ الْوَلِيدِ عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدٍ الْعُمَرِيِّ، قَالَ وَحَدَّثَ نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ، وَسَالِمًا، كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ فَقَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ ﷺ مُعْتَمِرِينَ، فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ الْبَيْتِ، فَنَحَرَ رَسُولُ اللَّهِ ﷺ بُدْنَهُ، وَحَلَقَ رَأْسَهُ.
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
‘আবদুল্লাহ্ এবং সালিম (রহঃ) উভয়েই ‘আবদুল্লাহ্ ইব্নু ‘উমর (রাঃ) হতে বর্ণনা করেন, ‘আবদুল্লাহ্ ইব্নু ‘উমর (রাঃ) বললেন, নবী (ﷺ) -এর সঙ্গে উমরাহর নিয়ত করে আমরা রওয়ানা হলে যখন কুরায়শের কাফিররা বাইতুল্লাহ্র অনতিদূরে বাধা হয়ে দাঁড়ায়, তখন আল্লাহ্র রাসূল (ﷺ) তাঁর উট কুরবানী করেন ও মাথা কামিয়ে ফেলেন।
