৩০/২২. অধ্যায়ঃ
নাপাক অবস্থায় সওম পালনকারীর সকাল হওয়া।
সহিহ বুখারী : ১৯২৬
সহিহ বুখারীহাদিস নম্বর ১৯২৬
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرِ بنِ عَبْدِ الرَّحْمٰنِ بنِ الحَارِثِ بْنِ هِشَامِ بْنِ المُغِيرَةِ أَنَّهُ سَمِعَ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمٰنِ قَالَ كُنْتُ أَنَا وَأَبِي حِينَ دَخَلْنَا عَلَى عَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ ح و حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ أَنَّ أَبَاهُ عَبْدَ الرَّحْمٰنِ أَخْبَرَ مَرْوَانَ أَنَّ عَائِشَةَ وَأُمَّ سَلَمَةَ أَخْبَرَتَاهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يُدْرِكُهُ الْفَجْرُ وَهُوَ جُنُبٌ مِنْ أَهْلِهِ ثُمَّ يَغْتَسِلُ وَيَصُومُ وَقَالَ مَرْوَانُ لِعَبْدِ الرَّحْمٰنِ بْنِ الْحَارِثِ أُقْسِمُ بِاللهِ لَتُقَرِّعَنَّ بِهَا أَبَا هُرَيْرَةَ وَمَرْوَانُ يَوْمَئِذٍ عَلَى الْمَدِينَةِ فَقَالَ أَبُو بَكْرٍ فَكَرِهَ ذَلِكَ عَبْدُ الرَّحْمٰنِ ثُمَّ قُدِّرَ لَنَا أَنْ نَجْتَمِعَ بِذِي الْحُلَيْفَةِ وَكَانَتْ لأَبِي هُرَيْرَةَ هُنَالِكَ أَرْضٌ فَقَالَ عَبْدُ الرَّحْمٰنِ لأَبِي هُرَيْرَةَ إِنِّي ذَاكِرٌ لَكَ أَمْرًا وَلَوْلاَ مَرْوَانُ أَقْسَمَ عَلَيَّ فِيهِ لَمْ أَذْكُرْهُ لَكَ فَذَكَرَ قَوْلَ عَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ فَقَالَ كَذَلِكَ حَدَّثَنِي الْفَضْلُ بْنُ عَبَّاسٍ وَهُنَّ أَعْلَمُ وَقَالَ هَمَّامٌ وَابْنُ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ عَنْ أَبِي هُرَيْرَةَ كَانَ النَّبِيُّ يَأْمُرُ بِالْفِطْرِ وَالأَوَّلُ أَسْنَدُ
আবূ বাকর ইব্নু আব্দুর রাহমান (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এবং আমার পিতা আয়েশা (রাঃ) এবং উম্মু সালামা (রাঃ) এর নিকট গেলাম। (অপর বর্ণনায়) আবুল ইয়ামান (রহঃ)... মারওয়ান (রহঃ) হতে বর্ণিত যে, আয়েশা (রাঃ) এবং উম্মু সালামা (রাঃ) তাকে সংবাদ দিয়েছেন যে, নিজ স্ত্রীর সাথে মিলনজনিত জানাবি অবস্থায় আল্লাহর রাসূল (ﷺ)-এর ফজরের সময় হয়ে যেত। তখন তিনি গোসল করতেন এবং সাওম পালন করতেন। মারওয়ান (রহঃ) আবদুর রহমান ইবন হারিস (রহঃ)-কে বললেন, আল্লাহর শপথ করে বলছি, এ হাদিস শুনিয়ে তুমি আবু হুরায়রা (রাঃ)-কে শঙ্কিত করে দিবে। এ সময় মারওয়ান (রহঃ) মদীনার গভর্নর ছিলেন।আবু বকর (রহঃ) বলেন, মারওয়ান এর কথা আবদুর রহমান (রহঃ) পছন্দ করেননি।রাবী বলেন, এরপর ভাগ্যক্রমে আমরা 'যুল-হুলাইফা'তে একত্রিত হই। সেখানে আবু হুরায়রা (রাঃ)-এর একখণ্ড জমি ছিল। আবদুর রহমান (রহঃ) আবু হুরায়রা (রাঃ) কে বললেন, আমি আপনার নিকট একটি কথা বলতে চাই, মারওয়ান যদি এ বিষয়টি আমাকে কসম দিয়ে না বলতেন, তা হলে আমি তা আপনার সঙ্গে আলোচনা করতাম না। অতঃপর তিনি আয়েশা (রাঃ) ও উম্মু সালামা (রাঃ) এর বর্ণিত উক্তিটি উল্লেখ করলেন। ফজল ইবন আব্বাস (রাঃ) অনুরূপ একটি হাদিস আমাকে শুনিয়েছেন এবং এ বিষয়ে তিনি সর্বাধিক অবগত। হাম্মাম (রহঃ) এবং ইবন আবদুল্লাহ ইবন উমর সূত্রে আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, এরূপ ক্ষেত্রে আল্লাহর রাসূল (ﷺ) সাওম পরিত্যাগ করে খাওয়ার হুকুম দিতেন। প্রথমোক্ত হাদিসটি সনদের দিক হতে বিশুদ্ধ।
