৩০/৪২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৯৫৩ - আল্লাহর ঋণ পরিশোধের গুরুত্ব
সওমের কাজা রেখে যিনি মারা যান।
وَقَالَ الْحَسَنُ إِنْ صَامَ عَنْهُ ثَلَاثُونَ رَجُلًا يَوْمًا وَاحِدًا جَازَহাসান (রহঃ) বলেন, তার পক্ষ হতে ত্রিশজন লোক একদিন সওম পালন করতে হবে।تَابَعَهُ ابْنُ وَهْبٍ عَنْ عَمْرٍو وَرَوَاهُ يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ ابْنِ أَبِي جَعْفَرٍইবন ওয়াহাব (রহঃ) ‘আমর (রহঃ) হতে উক্ত হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন। ইয়াহইয়া ইবন আইয়ূব (রহঃ)...ইবন আবূ জা‘ফর (রহঃ) হতেও এ হাদীসটি বর্ণনা করেছেন।"
আল্লাহর ঋণ: মৃতের পক্ষ থেকে কাজা সাওম আদায়ের শিক্ষা
সহীহ বুখারী : ১৯৫৩
সহীহ বুখারীহাদিস নম্বর ১৯৫৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا زَائِدَةُ عَنْ الأَعْمَشِ عَنْ مُسْلِمٍ الْبَطِينِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ فَقَالَ يَا رَسُولَ اللهِ ﷺ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ أَفَأَقْضِيهِ عَنْهَا قَالَ نَعَمْ قَالَ فَدَيْنُ اللهِ أَحَقُّ أَنْ يُقْضَىقَالَ سُلَيْمَانُ فَقَالَ الْحَكَمُ وَسَلَمَةُ وَنَحْنُ جَمِيعًا جُلُوسٌ حِينَ حَدَّثَ مُسْلِمٌ بِهَذَا الْحَدِيثِ قَالاَ سَمِعْنَا مُجَاهِدًا يَذْكُرُ هَذَا عَنْ ابْنِ عَبَّاسٍ وَيُذْكَرُ عَنْ أَبِي خَالِدٍ حَدَّثَنَا الأَعْمَشُ عَنْ الْحَكَمِ وَمُسْلِمٍ الْبَطِينِ وَسَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ وَعَطَاءٍ وَمُجَاهِدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَتْ امْرَأَةٌ لِلنَّبِيِّ ﷺ إِنَّ أُخْتِي مَاتَتْوَقَالَ يَحْيَى وَأَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا الأَعْمَشُ عَنْ مُسْلِمٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَتْ امْرَأَةٌ لِلنَّبِيِّ ﷺ إِنَّ أُمِّي مَاتَتْ وَقَالَ عُبَيْدُ اللهِ عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ الْحَكَمِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَتْ امْرَأَةٌ لِلنَّبِيِّ ﷺ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ نَذْرٍ وَقَالَ أَبُو حَرِيزٍ حَدَّثَنَا عِكْرِمَةُ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَتْ امْرَأَةٌ لِلنَّبِيِّ ﷺ مَاتَتْ أُمِّي وَعَلَيْهَا صَوْمُ خَمْسَةَ عَشَرَ يَوْمًا
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর নিকট এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল! আমার মা এক মাসের সাওম যিম্মায় রেখে মারা গেছেন, আমি কি তার পক্ষ হতে এ সাওম কাযা করতে পারি? তিনি বলেন: হাঁ, আল্লাহর ঋণ পরিশোধ করাই হল অধিক যোগ্য। সুলায়মান (রহঃ) বলেন, হাকাম (রহঃ) এবং সালামাহ (রহঃ) বলেছেন, মুসলিম (রহঃ) এ হাদীস বর্ণনা করার সময় আমরা সকলেই একসাথে উপবিষ্ট ছিলাম। তারা উভয়ই বলেছেন যে, ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে মুজাহিদ (রহঃ)-কে এ হাদীস বর্ণনা করতে আমরা শুনেছি।আবূ খালিদ আহমার (রহঃ)....ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একজন মহিলা নবী (ﷺ)-কে বলল, আমার বোন মারা গেছে। ইয়াহিয়া (রহঃ) ও আবূ মু’আবিয়া (রহঃ)....ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত, জনৈকা মহিলা নবী (ﷺ)-কে বলল, আমার মা মারা গেছেন। ‘উবায়দুল্লাহ (রহঃ)....ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত, এক মহিলা নবী (ﷺ)-কে বলল, আমার মা মারা গেছে, অথচ তার যিম্মায় মানতের সাওম রয়েছে। আবূ হারীয (রহঃ)....ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত, এক মহিলা নবী (ﷺ)-কে বলল, আমার মা মারা গেছে, অথচ তার যিম্মায় পনের দিনের সাওম রয়ে গেছে।
সহীহ বুখারী হাদিস ১৯৫৩-এর সারসংক্ষেপ
মূল বিষয়: কাজা সাওম। এই হাদিসে এক ব্যক্তি নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে বলেন, তাঁর মা এক মাসের সাওম জিম্মায় রেখে মারা গেছেন; তিনি কি তাঁর পক্ষ থেকে কাযা করতে পারেন? নবী صلى الله عليه وسلم বলেন, হ্যাঁ; আল্লাহর ঋণ পরিশোধ করাই অধিক যোগ্য। একই হাদিসে বিভিন্ন বর্ণনায় মা, বোন, মানতের সাওম এবং পনের দিনের সাওমের কথাও এসেছে। মূল শিক্ষা হলো, মৃত ব্যক্তির জিম্মায় সাওম থাকলে তা গুরুত্বের সঙ্গে দেখা দরকার। নবী صلى الله عليه وسلم ‘আল্লাহর ঋণ’ শব্দ ব্যবহার করে এই দায়িত্বের গুরুত্ব বুঝিয়েছেন। হাদিসটি কাজা রোজা, মানতের সাওম এবং মৃতের পক্ষ থেকে আদায়ের বিষয়ে সরল নির্দেশনা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মৃতের জিম্মায় সাওম থাকলে তার পক্ষ থেকে আদায়ের অনুমতি এসেছে।
- নবী صلى الله عليه وسلم আল্লাহর ঋণ পরিশোধকে অধিক যোগ্য বলেছেন।
- মানতের সাওমের বিষয়ও বর্ণনায় উল্লেখ আছে।
- পরিবারের ইবাদতসংক্রান্ত দায়িত্বকে গুরুত্ব দেওয়া উচিত।
