৩০/৫১. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ১৯৬৮ - পরিবার, শরীর ও রবের হক

কোন ব্যক্তি তার ভাইয়ের নফল সওম ভাঙ্গার জন্য কসম দিলে এবং তার জন্য এ সওমের কাজা ওয়াজিব মনে না করলে, যখন সওম পালন না করা তার জন্য ভাল হয়।

প্রত্যেক হকদারের হক আদায়: নফল সাওম ও জীবনের ভারসাম্য

সহীহ বুখারীহাদিস নম্বর ১৯৬৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ عَنْ أَبِيهِ قَالَ آخَى النَّبِيُّ بَيْنَ سَلْمَانَ وَأَبِي الدَّرْدَاءِ فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً فَقَالَ لَهَا مَا شَأْنُكِ قَالَتْ أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا فَجَاءَ أَبُو الدَّرْدَاءِ فَصَنَعَ لَهُ طَعَامًا فَقَالَ كُلْ قَالَ فَإِنِّي صَائِمٌ قَالَ مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ قَالَ فَأَكَلَ فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُو الدَّرْدَاءِ يَقُومُ قَالَ نَمْ فَنَامَ ثُمَّ ذَهَبَ يَقُومُ فَقَالَ نَمْ فَلَمَّا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ قَالَ سَلْمَانُ قُمْ الآنَ فَصَلَّيَا فَقَالَ لَهُ سَلْمَانُ إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا وَلأَهْلِكَ عَلَيْكَ حَقًّا فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ فَأَتَى النَّبِيَّ ﷺ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ النَّبِيُّ ﷺ صَدَقَ سَلْمَانُ

আবূ জুহাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) সালমান (রাঃ) ও আবুদ দারদা (রাঃ)-এর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন করে দেন। (একদা) সালমান (রাঃ) আবুদ দারদা (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করতে এসে উম্মুদ দারদা (রাঃ)-কে মলিন কাপড় পরিহিত দেখতে পান। তিনি এর কারণ জিজ্ঞাসা করলে উম্মুদ দারদা (রাঃ) বললেন, আপনার ভাই আবুদ দারদার পার্থিব কোন কিছুরই প্রতি মোহ নেই। কিছুক্ষণ পরে আবুদ দারদা (রাঃ) এলেন। অতঃপর তিনি সালমান (রাঃ)-এর জন্য খাদ্য প্রস্তুত করান এবং বলেন, আপনি খেয়ে নিন, আমি সাওম পালন করছি। সালমান (রাঃ) বললেন, আপনি না খেলে আমি খাবো না। এরপর আবূদ দারদা (রাঃ) সালমান (রাঃ)- এর সঙ্গে খেলেন।রাত হলে আবূদ দারদা (রাঃ) (সালাত আদায়ে) দাঁড়াতে গেলেন। সালমান (রাঃ) বললেন, এখন ঘুমিয়ে পড়েন। আবূদ দারদা (রাঃ) ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবূদ দারদা (রাঃ) আবার সালাতে দাঁড়াতে উদ্যত হলেন, সালমান (রাঃ) বললেন, ঘুমিয়ে পড়েন। যখন রাতের শেষ ভাগ হলো, সালমান (রাঃ) আবূদ দারদা (রাঃ)-কে বললেন, এখন উঠুন। এরপর তাঁরা দু’জনে সালাত আদায় করলেন।পরে সালমান (রাঃ) তাঁকে বললেন, আপনার প্রতিপালকের হক আপনার উপর আছে। আপনার নিজেরও হক আপনার উপর রয়েছে। আবার আপনার পরিবারেরও হক রয়েছে। প্রত্যেক হকদারকে তার হক প্রদান করুন। এরপর আবূদ দারদা (রাঃ) নবী (ﷺ)-এর নিকট হাজির হয়ে এ ঘটনা বর্ণনা করেন। নবী (ﷺ) বললেনঃ সালমান ঠিকই বলেছে।

সহীহ বুখারী হাদিস ১৯৬৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালমান (রাঃ) ও আবু দারদা (রাঃ)-এর ঘটনার মাধ্যমে নফল সাওম, রাতের সালাত এবং পরিবারের হকের মধ্যে সুন্দর ভারসাম্য শেখানো হয়েছে। আবু দারদা (রাঃ) সাওম রাখছিলেন এবং রাতেও বারবার সালাতে দাঁড়াতে চাইছিলেন। সালমান (রাঃ) তাঁকে খেতে বললেন, ঘুমাতে বললেন, পরে রাতের শেষ ভাগে সালাত পড়ালেন। শেষে তিনি বললেন, তোমার প্রতিপালকের হক আছে, নিজের হক আছে, পরিবারের হক আছে; প্রত্যেক হকদারকে তার হক দাও। নবী (صلى الله عليه وسلم) এ কথা শুনে বললেন, সালমান ঠিক বলেছে। এই হাদিসে নফল আমলের সঙ্গে দায়িত্ব পালনের শিক্ষা খুব স্পষ্ট। ইবাদত যেন পরিবার, শরীর ও অতিথির হক নষ্ট করার কারণ না হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রবের হক আদায়ের পাশাপাশি নিজের ও পরিবারের হকও আছে।
  • নফল সাওম কখনো কখনো ভাঙা ভালো হতে পারে, যদি তাতে হক আদায় হয়।
  • রাতের সালাতের সঙ্গে ঘুম ও শরীরের প্রয়োজনও বিবেচনায় রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন