৩০/৬৯. অধ্যায়ঃ

আশুরার দিনে সওম করা।

সহিহ বুখারীহাদিস নম্বর ২০০৩

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ يَوْمَ عَاشُورَاءَ عَامَ حَجَّ عَلَى الْمِنْبَرِ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ هَذَا يَوْمُ عَاشُورَاءَ وَلَمْ يَكْتُبْ اللهُ عَلَيْكُمْ صِيَامَهُ وَأَنَا صَائِمٌ فَمَنْ شَاءَ فَلْيَصُمْ وَمَنْ شَاءَ فَلْيُفْطِرْ

হুমাইদ ইব্‌নু ‘আবদুর রাহমান (রহঃ) হতে বর্ণিতঃ

যে বছর মু’আবিয়া (রাঃ) হজ্জ করেন সে বছর আশুরার দিনে (মসজিদে নববীর) মিম্বরে তিনি (রাঃ) তাঁকে বলতে শুনেছেন যে, হে মাদীনাবাসীগণ! তোমাদের আলিমগণ কোথায়? আমি আল্লাহর রসূল (ﷺ)-কে বলতে শুনেছি যে, আজকে আশুরার দিন, আল্লাহ তা’আলা এর সাওম তোমাদের উপর ফরজ করেননি বটে, তবে আমি (আজ) সাওম পালন করছি। যার ইচ্ছা সে সাওম পালন করুক, যার ইচ্ছা সে পালন না করুক।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন