৩৪/৭০. অধ্যায়ঃ
শহরবাসী পল্লীবাসীর জন্য দালালির মাধ্যমে কোন সামগ্রী ক্রয় করবে না।
সহিহ বুখারী : ২১৬০
সহিহ বুখারীহাদিস নম্বর ২১৬০
حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَبْتَاعُ الْمَرْءُ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلاَ تَنَاجَشُوا، وَلاَ يَبِعْ حَاضِرٌ لِبَادٍ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (ﷺ) বলেছেন, “কেউ যেন তার ভাইয়ের কেনা-বেচার উপরে ক্রয় না করে। আর তোমরা প্রতারণামূলক দালালী [১০] করবে না এবং শহরবাসী যেন গ্রামবাসীর পক্ষে বিক্রি না করে।”
[১০] কেবলমাত্র ক্রেতাকে প্রতারিত করার উদ্দেশ্যে দালালী নিষিদ্ধ।
