৩৪/৭৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২১৭৮ - দীনার-দিরহাম ও বাকী বিক্রয়ে রিবা

বাকিতে বা ধারে দীনারের পরিবর্তে দীনার ক্রয়-বিক্রয়।

দীনার-দিরহামের বিনিময় ও রিবা: সাহাবিদের আলোচনার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ২১৭৮

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّ أَبَا صَالِحٍ الزَّيَّاتَ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ يَقُولُ الدِّينَارُ بِالدِّينَارِ، وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ.فَقُلْتُ لَهُ فَإِنَّ ابْنَ عَبَّاسٍ لاَ يَقُولُهُ. فَقَالَ أَبُو سَعِيدٍ سَأَلْتُهُ فَقُلْتُ سَمِعْتَهُ مِنَ النَّبِيِّ، ﷺ، أَوْ وَجَدْتَهُ فِي كِتَابِ اللَّهِ قَالَ كُلُّ ذَلِكَ لاَ أَقُولُ، وَأَنْتُمْ أَعْلَمُ بِرَسُولِ اللَّهِ ﷺ مِنِّي، وَلَكِنَّنِي أَخْبَرَنِي أُسَامَةُ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ «لاَ رِبًا إِلاَّ فِي النَّسِيئَةِ ".

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আবূ সাঈদ খুদরী (রাঃ)- বলতে শুনলাম, দীনারের বদলে দীনার এবং দিরহামের বদলে দিরহাম (সমান সমান বিক্রি করবে)। এতে আমি তাঁকে বললাম, ইবনু ‘আব্বাস (রাঃ) তো তা বলেন না? উত্তরে আবূ সাঈদ (রাঃ) বলেন, আমি তাঁকে (ইবনু ‘আব্বাসকে) জিজ্ঞেস করেছিলাম যে, আপনি তা নবী (ﷺ)-এর নিকট হতে শুনেছেন না আল্লাহর কিতাবে পেয়েছেন? তিনি বললেন, এর কোনটি বলি নি। আপনারাই তো আমার চেয়ে নবী (ﷺ) সম্পর্কে বেশী জানেন। অবশ্য আমাকে উসামা [ইবনু যায়দ (রাঃ)] জানিয়েছেন যে, নবী (ﷺ) বলেছেন, বাকী বিক্রয় ব্যতীত ‘রিবা’ হয় না।

আবূ ‘আবদুল্লাহ (বুখারী) (রহঃ) বলেন, আমি সুলায়মান ইবনু হার্‌ব (রহঃ)-কে বলতে শুনেছি, বাকী বিক্রয় ব্যতীত ‘রিবা’ হয় না, এ কথার অর্থ আমাদের মতে এই যে, সোনা-রূপার বিনিময়ে, গম যবের বিনিময়ে কম-বেশী বেচা-কেনা করাতে দোষের কিছু নেই যদি নগদ হয়, কিন্তু বাকী বেচা-কেনাতে কোন কল্যাণ নেই।

সহীহ বুখারী হাদিস ২১৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু সাঈদ খুদরি (রাঃ) বলেছেন, দীনারের বদলে দীনার এবং দিরহামের বদলে দিরহাম সমান সমান বিক্রি করবে। এরপর ইবন আব্বাস (রাঃ)-এর বক্তব্য নিয়ে আলোচনা আসে। আবু সাঈদ (রাঃ) তাঁকে জিজ্ঞেস করেছিলেন, তিনি কি এটি নবী (صلى الله عليه وسلم)-এর কাছ থেকে শুনেছেন, নাকি আল্লাহর কিতাবে পেয়েছেন। ইবন আব্বাস (রাঃ) বলেন, তিনি এর কোনোটিই বলেন না; তবে উসামা (রাঃ) তাঁকে জানিয়েছেন যে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, বাকী বিক্রয় ব্যতীত রিবা হয় না। শেষে বুখারি (রহঃ)-এর একটি ব্যাখ্যামূলক মন্তব্যও এসেছে। এই বর্ণনায় “দীনারের বদলে দীনার”, “দিরহামের বদলে দিরহাম”, “বাকী বিক্রয়” এবং “রিবা” মূল বিষয়। হাদিসটি দেখায়, সাহাবিরা লেনদেনের মাসআলায় সতর্কভাবে জিজ্ঞেস করতেন এবং শোনা কথার উৎস জানার চেষ্টা করতেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দীনারের বদলে দীনার এবং দিরহামের বদলে দিরহাম সমান সমান হওয়ার কথা এসেছে।
  • সাহাবিরা হাদিসের উৎস সম্পর্কে সতর্কভাবে জিজ্ঞেস করতেন।
  • বাকী বিক্রয় ও রিবার সম্পর্ক নিয়ে বর্ণনায় বিশেষ আলোচনা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন