৩৪/৭৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২১৭৯ - বাকী বিক্রয় ও রিবার ব্যাখ্যা

বাকিতে বা ধারে দীনারের পরিবর্তে দীনার ক্রয়-বিক্রয়।

বাকী বিক্রয় ব্যতীত রিবা হয় না: দীনার-দিরহাম প্রসঙ্গ

সহীহ বুখারীহাদিস নম্বর ২১৭৯

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّ أَبَا صَالِحٍ الزَّيَّاتَ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ يَقُولُ الدِّينَارُ بِالدِّينَارِ، وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ.فَقُلْتُ لَهُ فَإِنَّ ابْنَ عَبَّاسٍ لاَ يَقُولُهُ. فَقَالَ أَبُو سَعِيدٍ سَأَلْتُهُ فَقُلْتُ سَمِعْتَهُ مِنَ النَّبِيِّ، ﷺ، أَوْ وَجَدْتَهُ فِي كِتَابِ اللَّهِ قَالَ كُلُّ ذَلِكَ لاَ أَقُولُ، وَأَنْتُمْ أَعْلَمُ بِرَسُولِ اللَّهِ ﷺ مِنِّي، وَلَكِنَّنِي أَخْبَرَنِي أُسَامَةُ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ «لاَ رِبًا إِلاَّ فِي النَّسِيئَةِ ".

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আবূ সাঈদ খুদরী (রাঃ)- বলতে শুনলাম, দীনারের বদলে দীনার এবং দিরহামের বদলে দিরহাম (সমান সমান বিক্রি করবে)। এতে আমি তাঁকে বললাম, ইবনু ‘আব্বাস (রাঃ) তো তা বলেন না? উত্তরে আবূ সাঈদ (রাঃ) বলেন, আমি তাঁকে (ইবনু ‘আব্বাসকে) জিজ্ঞেস করেছিলাম যে, আপনি তা নবী (ﷺ)-এর নিকট হতে শুনেছেন না আল্লাহর কিতাবে পেয়েছেন? তিনি বললেন, এর কোনটি বলি নি। আপনারাই তো আমার চেয়ে নবী (ﷺ) সম্পর্কে বেশী জানেন। অবশ্য আমাকে উসামা [ইবনু যায়দ (রাঃ)] জানিয়েছেন যে, নবী (ﷺ) বলেছেন, বাকী বিক্রয় ব্যতীত ‘রিবা’ হয় না।

আবূ ‘আবদুল্লাহ (বুখারী) (রহঃ) বলেন, আমি সুলায়মান ইবনু হার্‌ব (রহঃ)-কে বলতে শুনেছি, বাকী বিক্রয় ব্যতীত ‘রিবা’ হয় না, এ কথার অর্থ আমাদের মতে এই যে, সোনা-রূপার বিনিময়ে, গম যবের বিনিময়ে কম-বেশী বেচা-কেনা করাতে দোষের কিছু নেই যদি নগদ হয়, কিন্তু বাকী বেচা-কেনাতে কোন কল্যাণ নেই।

সহীহ বুখারী হাদিস ২১৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আগের বর্ণনার মতো আবু সাঈদ খুদরি (রাঃ)-এর কথা এসেছে। তিনি বলেন, দীনারের বদলে দীনার এবং দিরহামের বদলে দিরহাম সমান সমান বিক্রি করবে। এরপর ইবন আব্বাস (রাঃ)-এর ভিন্ন বক্তব্যের প্রসঙ্গ উঠলে আবু সাঈদ (রাঃ) জানান, তিনি নিজে ইবন আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলেন যে, এটি কি তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কাছ থেকে শুনেছেন বা আল্লাহর কিতাবে পেয়েছেন। ইবন আব্বাস (রাঃ) বলেন, তিনি তা বলেন না; বরং উসামা (রাঃ) তাঁকে নবী (صلى الله عليه وسلم)-এর কথা জানিয়েছেন: “বাকী বিক্রয় ব্যতীত রিবা হয় না।” শেষে বুখারি (রহঃ) সুলায়মান ইবনু হারব (রহঃ)-এর ব্যাখ্যা উল্লেখ করেন। এই হাদিসে “বাকী বিক্রয়”, “রিবা”, “দীনার-দিরহাম” এবং “নগদ লেনদেন” মূল বিষয়। এটি জ্ঞান যাচাই ও লেনদেনে সতর্কতার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দীনার ও দিরহামের বিনিময়ে সমতার কথা বর্ণনায় এসেছে।
  • হাদিসের বক্তব্য বুঝতে সাহাবিরা উৎস যাচাই করতেন।
  • রিবা ও বাকী বিক্রয় নিয়ে সতর্ক ব্যাখ্যার প্রয়োজন দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন