৩৪/৮২. অধ্যায়ঃ
মুযাবানা পদ্ধতিতে কেনা-বেচা। অর্থাৎ গাছের খেজুরের বদলে শুকনো খেজুর, রসালো আঙ্গুরের পরিবর্তে শুকনো আঙ্গুর এবং ধারে বিক্রয় করা।
সহিহ বুখারী : ২১৮৪
সহিহ বুখারীহাদিস নম্বর ২১৮৪
قَالَ سَالِمٌ وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَخَّصَ بَعْدَ ذَلِكَ فِي بَيْعِ الْعَرِيَّةِ بِالرُّطَبِ أَوْ بِالتَّمْرِ، وَلَمْ يُرَخِّصْ فِي غَيْرِهِ.
সালিম (রহঃ) হতে বর্ণিতঃ
রাবী সালিম (রহঃ) বলেন, আবদুল্লাহ (রাঃ) যায়দ ইবনু সাবিত (রাঃ) সূত্রে আমার কাছে বর্ণনা করেছেন যে, আল্লাহর রসূল (ﷺ)-এর পরে তাজা বা শুকনো খেজুরের বিনিময়ে ‘আরীয়্যা’ বিক্রয়ের অনুমতি দিয়েছেন। ‘আরীয়্যা’ ব্যতীত অন্য কিছুতে এরূপ বিক্রির অনুমতি প্রদান করেননি।
