৪৪/১. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৪১২ - নবীদের মধ্যে তুলনা নিয়ে সতর্কতা

ঋণগ্রস্তকে স্থানান্তরিত করা এবং মুসলিম ও ইয়াহুদীর মধ্যকার ঝগড়ার আপোষ।

নবীদের তুলনা নয়: রাগের সময়ও ন্যায় বজায় রাখুন

সহীহ বুখারীহাদিস নম্বর ২৪১২

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ ﷺ جَالِسٌ جَاءَ يَهُودِيٌّ، فَقَالَ يَا أَبَا الْقَاسِمِ ضَرَبَ وَجْهِي رَجُلٌ مِنْ أَصْحَابِكَ. فَقَالَ " مَنْ ". قَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ. قَالَ " ادْعُوهُ ". فَقَالَ " أَضَرَبْتَهُ ". قَالَ سَمِعْتُهُ بِالسُّوقِ يَحْلِفُ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ. قُلْتُ أَىْ خَبِيثُ، عَلَى مُحَمَّدٍ ﷺ فَأَخَذَتْنِي غَضْبَةٌ ضَرَبْتُ وَجْهَهُ. فَقَالَ النَّبِيُّ ﷺ " لاَ تُخَيِّرُوا بَيْنَ الأَنْبِيَاءِ، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ الْقِيَامَةِ، فَأَكُونُ أَوَّلَ مَنْ تَنْشَقُّ عَنْهُ الأَرْضُ، فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ الْعَرْشِ، فَلاَ أَدْرِي أَكَانَ فِيمَنْ صَعِقَ، أَمْ حُوسِبَ بِصَعْقَةِ الأُولَى».

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

একবার আল্লাহর রাসূল (ﷺ) উপবিষ্ট ছিলেন, এমন সময় এক ইয়াহূদী এসে বলল, হে আবুল কাসিম! আপনার এক সাহাবী আমার মুখে আঘাত করেছে। তিনি জিজ্ঞেস করলেন, কে? সে বলল, একজন আনসারী। তিনি বললেন, তাকে ডাক। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি ওকে মেরেছ? সে বলল, আমি তাকে বাজারে শপথ করে বলতে শুনেছিঃ শপথ তাঁর, যিনি মূসা (আঃ)-কে সকল মানুষের উপর ফযীলত দিয়েছেন। আমি বললাম, হে খবীস! বল, মুহাম্মাদ (ﷺ)-এর উপরও কি? এতে আমার রাগ এসে গিয়েছিল, তাই আমি তার মুখের উপর আঘাত করি।নবী (ﷺ) বললেন, তোমরা নবীদের একজনকে অপরজনের উপর ফযীলত দিও না। কারণ, কেয়ামতের দিন সকল মানুষ বেহুঁশ হয়ে পড়বে। তারপর জমিন ফাটবে এবং যারাই উঠবে, আমিই হব তাদের মধ্যে প্রথম। তখন দেখতে পাব মূসা (আঃ) আরশের একটি পায়া ধরে দাঁড়িয়ে আছেন। আমি জানি না, তিনিও বেহুঁশ লোকদের মধ্যে ছিলেন, না তাঁর পূর্বেকার (তুর পাহাড়ের) বেহুঁশীই তাঁর জন্য যথেষ্ট হয়েছে।

সহীহ বুখারী হাদিস ২৪১২-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ইয়াহুদি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে অভিযোগ করে যে, একজন সাহাবী তার মুখে আঘাত করেছে। নবী (صلى الله عليه وسلم) আনসারী সাহাবীকে ডাকেন এবং জিজ্ঞেস করেন। তিনি জানান, বাজারে ইয়াহুদি ব্যক্তি মূসা (আঃ)-এর ফজিলত নিয়ে শপথ করেছিল। এতে তাঁর রাগ আসে এবং তিনি তাকে আঘাত করেন। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, তোমরা নবীদের একজনকে অপরজনের উপর ফজিলত দিও না। এরপর তিনি কেয়ামতের দিনের কথা বলেন, যখন মানুষ বেহুশ হবে এবং তিনি মূসা (আঃ)-কে আরশের পায়া ধরে থাকতে দেখবেন। এই হাদিসে নবীদের মর্যাদা, রাগ নিয়ন্ত্রণ এবং অভিযোগ শোনার ন্যায়ভিত্তিক পদ্ধতি শেখানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীদের ব্যাপারে কথা বলার সময় বাড়াবাড়ি থেকে বাঁচা উচিত।
  • রাগ হলেও অন্যের মুখে আঘাত করা সঠিক আচরণ নয়।
  • অভিযোগ এলে আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা দরকার।
  • ধর্মীয় বিষয়ে উত্তেজনার বদলে আদব ও সংযম দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন