৪৬/২১. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৪৬৪ - শরাব হারাম হওয়ার ঘোষণা

রাস্তায় মদ বহিয়ে দেয়া

শরাব হারাম হওয়ার হাদিস: ঘোষণা শুনে দ্রুত মানার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৪৬৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ أَبُو يَحْيَى، أَخْبَرَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ كُنْتُ سَاقِيَ الْقَوْمِ فِي مَنْزِلِ أَبِي طَلْحَةَ، وَكَانَ خَمْرُهُمْ يَوْمَئِذٍ الْفَضِيخَ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ ﷺ مُنَادِيًا يُنَادِي «أَلاَ إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ ". قَالَ فَقَالَ لِي أَبُو طَلْحَةَ اخْرُجْ فَأَهْرِقْهَا، فَخَرَجْتُ فَهَرَقْتُهَا، فَجَرَتْ فِي سِكَكِ الْمَدِينَةِ فَقَالَ بَعْضُ الْقَوْمِ قَدْ قُتِلَ قَوْمٌ وَهْىَ فِي بُطُونِهِمْ. فَأَنْزَلَ اللَّهُ ﴾لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا﴿ الآيَةَ.

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন আমি আবূ তালহার বাড়িতে লোকজনকে শরাব পান করাচ্ছিলাম। সে সময় লোকেরা ফাযীখ শরাব ব্যবহার করতেন। রাসূলুল্লাহ্‌ (ﷺ) এক ব্যক্তিকে আদেশ করলেন, যেন সে এই মর্মে ঘোষণা দেয় যে, সাবধান! শরাব এখন হতে হারাম করে দেয়া হয়েছে। আবূ তালহা (রাঃ) আমাকে বললেন, বাহিরে যাও এবং সমস্ত শরাব ঢেলে দাও। আমি বাইরে গেলাম এবং সমস্ত শরাব রাস্তায় ঢেলে দিলাম। আনাস (রাঃ) বলেন, সে দিন মদীনার অলিগলিতে শরাবের প্লাবন বয়ে গিয়েছিল। তখন কেউ কেউ বলল, একদল লোক নিহত হয়েছে, অথচ যাদের পেটে শরাব ছিল।তখন এই আয়াত নাযিল হল : “যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারা পূর্বে যা কিছু পানাহার করেছে তার জন্য তাদের কোন গুনাহ হবে না” – (আল-মা-য়িদাহ ৯৩)।

সহীহ বুখারী হাদিস ২৪৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে শরাব হারাম হওয়ার ঘোষণা এবং সাহাবীদের দ্রুত আনুগত্যের ঘটনা এসেছে। আনাস রাঃ বলেন, তিনি আবু তালহা রাঃ-এর ঘরে লোকদের শরাব পান করাচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم একজন ঘোষককে বললেন, ঘোষণা দিতে যে শরাব হারাম করা হয়েছে। ঘোষণাটি শুনে আবু তালহা রাঃ আনাস রাঃ-কে শরাব ফেলে দিতে বলেন। তিনি বাইরে গিয়ে সব ঢেলে দেন, এমনকি মদিনার অলিগলিতে তা বয়ে যায়। পরে যারা আগে শরাব পান করে মারা গেছেন, তাদের বিষয়ে প্রশ্ন উঠলে সূরা আল-মায়িদার আয়াত নাজিল হয় যে ঈমান ও সৎকর্মকারীদের পূর্বের পানাহারে গুনাহ নেই। এই হাদিসে শরাব হারাম, আল্লাহর নির্দেশ মানা, সাহাবীদের আনুগত্য—এসব মূল বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হারামের ঘোষণা আসার পর সাহাবীরা দ্রুত তা মেনে নিয়েছিলেন।
  • শরাব হারাম হওয়ার বিষয়টি এই বর্ণনায় স্পষ্টভাবে এসেছে।
  • আগের অবস্থার ব্যাপারে আল্লাহ আয়াতের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন।
  • আল্লাহর নির্দেশ জানার পর দেরি না করে মানা মুমিনের আচরণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন