৪৭/১. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৪৮৪ - খাদ্য সংকটে বরকতের দোয়া

খাদ্য, পাথেয় এবং দ্রব্য সামগ্রীতে অংশ গ্রহণ।

وَكَيْفَ قِسْمَةُ مَا يُكَالُ وَيُوزَنُ مُجَازَفَةً أَوْ قَبْضَةً قَبْضَةً لَمَّا لَمْ يَرَ الْمُسْلِمُونَ فِي النَّهْدِ بَأْسًا أَنْ يَأْكُلَ هَذَا بَعْضًا وَهَذَا بَعْضًا وَكَذَلِكَ مُجَازَفَةُ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْقِرَانُ فِي التَّمْرِমাপ ও ওজনের দ্রব্য কিরূপ বিতরণ করা হবে। অনুমানের ভিত্তিতে নাকি মুঠো মুঠো করে? যেহেতু মুসলমানেরা সফরের জিনিসপত্রে এটা কোনো দূষণীয় মনে করেন না যে, কোন্ দ্রব্য সে খাবে, (অর্থাৎ যার যেটা পছন্দ সে তা ভক্ষণ করবে এতে দোষের কিছু নেই। তেমনিভাবে স্বর্ণ রৌপ্য অনুমানের ভিত্তিতে বণ্টন ও এক সাথে জোড়া জোড়া খেজুর ভক্ষণ করা)।"

খাদ্য সংকটে বরকতের দোয়া: নবীজি صلى الله عليه وسلم-এর ব্যবস্থাপনা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৪৮৪

حَدَّثَنَا بِشْرُ بْنُ مَرْحُومٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ ـ رضى الله عنه ـ قَالَ خَفَّتْ أَزْوَادُ الْقَوْمِ وَأَمْلَقُوا، فَأَتَوُا النَّبِيَّ ﷺ فِي نَحْرِ إِبِلِهِمْ فَأَذِنَ لَهُمْ، فَلَقِيَهُمْ عُمَرُ فَأَخْبَرُوهُ فَقَالَ مَا بَقَاؤُكُمْ بَعْدَ إِبِلِكُمْ، فَدَخَلَ عَلَى النَّبِيِّ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا بَقَاؤُهُمْ بَعْدَ إِبِلِهِمْ. فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " نَادِ فِي النَّاسِ فَيَأْتُونَ بِفَضْلِ أَزْوَادِهِمْ ". فَبُسِطَ لِذَلِكَ نِطَعٌ، وَجَعَلُوهُ عَلَى النِّطَعِ. فَقَامَ رَسُولُ اللَّهِ ﷺ فَدَعَا وَبَرَّكَ عَلَيْهِ ثُمَّ دَعَاهُمْ بِأَوْعِيَتِهِمْ فَاحْتَثَى النَّاسُ حَتَّى فَرَغُوا، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ ".

সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

কোন এক সফরে লোকেদের পাথেয় কমে গিয়েছিল এবং তারা অভাবগ্রস্ত হয়ে পড়লেন। তখন তারা নবী (ﷺ)-এর নিকট তাদের উট যবেহ করার অনুমতি নেয়ার জন্য এলেন। নবী (ﷺ) তাদের অনুমতি দিলেন। তারপর তাদের সঙ্গে ‘উমর (রাঃ)-এর সাক্ষাৎ হলে তারা তাঁকে এ খবর দিলেন। তিনি বললেন, উট শেষ হয়ে যাবার পর তোমাদের বাঁচার কি উপায় থাকবে?তারপর ‘উমর (রাঃ) নবী (ﷺ)-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল! উট শেষ হয়ে যাবার পর তাদের বাঁচার কী উপায় হবে? তখন রাসূলুল্লাহ্‌ (ﷺ) বললেন, লোকেদের কাছে ঘোষণা করে দাও যে, যাদের কাছে অতিরিক্ত যে খাদ্য সামগ্রী আছে, তা যেন আমার কাছে নিয়ে আসে। এর জন্য একটা চামড়া বিছিয়ে দেয়া হল। তারা সেই চামড়ার উপর তা রাখলেন।তারপর রাসূলুল্লাহ্‌ (ﷺ) দাঁড়িয়ে তাতে বরকতের জন্য দোয়া করলেন। এরপর তিনি তাদেরকে তাদের পাত্রগুলো নিয়ে আসতে বললেন, লোকেরা দু’হাত ভর্তি করে করে নিল। সবার নেয়া শেষ হলে রাসূলুল্লাহ্‌ (ﷺ) বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোন ইলাহ নেই এবং নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল।

সহীহ বুখারী হাদিস ২৪৮৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে সফরের এক কঠিন মুহূর্তের কথা এসেছে। লোকদের পাথেয় কমে গিয়েছিল, তাই তারা নিজেদের উট জবেহ করার অনুমতি চাইতে নবীজি صلى الله عليه وسلم-এর কাছে গেলেন। প্রথমে অনুমতি দেওয়া হলেও উমর রাঃ চিন্তা করলেন, উট শেষ হয়ে গেলে সফরে বেঁচে থাকার উপায় কী হবে। তিনি নবীজি صلى الله عليه وسلم-এর কাছে বিষয়টি বললেন। এরপর নবীজি صلى الله عليه وسلم ঘোষণা করতে বললেন, যার কাছে অতিরিক্ত খাবার আছে, সে যেন তা নিয়ে আসে। একটি চামড়া বিছানো হলো এবং সবাই খাবার রাখল। নবীজি صلى الله عليه وسلم তাতে বরকতের দোয়া করলেন। তারপর সবাই নিজেদের পাত্রে খাবার নিল। এই হাদিস খাদ্য সংকটে পরামর্শ, সম্মিলিত উদ্যোগ, বরকতের দোয়া এবং সম্পদ বাঁচিয়ে চলার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সংকটে তাড়াহুড়া না করে ভালো পরামর্শ গ্রহণ করা উচিত।
  • অতিরিক্ত খাবার জমা করে সবার মধ্যে ভাগ করা সহমর্মিতার কাজ।
  • নবীজি صلى الله عليه وسلم খাবারে বরকতের জন্য দোয়া করেছেন—এটি আল্লাহর উপর ভরসার শিক্ষা।
  • সফরে বাহন ও প্রয়োজনীয় সম্পদ রক্ষা করার চিন্তাও গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন