৫১/৩৫. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৬৩০ - আনসারদের দান ও সম্পদ ফেরত

দুগ্ধ পান করানোর জন্য সাময়িকভাবে উট-বকরি প্রদানের ফজিলত।

আনসারদের দান: সহযোগিতা, ফেরত ও বদলি দেওয়ার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৬৩০

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا قَدِمَ الْمُهَاجِرُونَ الْمَدِينَةَ مِنْ مَكَّةَ وَلَيْسَ بِأَيْدِيهِمْ ـ يَعْنِي شَيْئًا ـ وَكَانَتِ الأَنْصَارُ أَهْلَ الأَرْضِ وَالْعَقَارِ، فَقَاسَمَهُمُ الأَنْصَارُ عَلَى أَنْ يُعْطُوهُمْ ثِمَارَ أَمْوَالِهِمْ كُلَّ عَامٍ وَيَكْفُوهُمُ الْعَمَلَ وَالْمَئُونَةَ، وَكَانَتْ أُمُّهُ أُمُّ أَنَسٍ أُمُّ سُلَيْمٍ كَانَتْ أُمَّ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، فَكَانَتْ أَعْطَتْ أُمُّ أَنَسٍ رَسُولَ اللَّهِ ﷺ عِذَاقًا فَأَعْطَاهُنَّ النَّبِيُّ ﷺ أُمَّ أَيْمَنَ مَوْلاَتَهُ أُمَّ أُسَامَةَ بْنِ زَيْدِ.قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ النَّبِيَّ ﷺ لَمَّا فَرَغَ مِنْ قَتْلِ أَهْلِ خَيْبَرَ فَانْصَرَفَ إِلَى الْمَدِينَةِ، رَدَّ الْمُهَاجِرُونَ إِلَى الأَنْصَارِ مَنَائِحَهُمُ الَّتِي كَانُوا مَنَحُوهُمْ مِنْ ثِمَارِهِمْ فَرَدَّ النَّبِيُّ ﷺ إِلَى أُمِّهِ عِذَاقَهَا، وَأَعْطَى رَسُولُ اللَّهِ ﷺ أُمَّ أَيْمَنَ مَكَانَهُنَّ مِنْ حَائِطِهِ.وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبٍ أَخْبَرَنَا أَبِي عَنْ يُونُسَ بِهَذَا، وَقَالَ مَكَانَهُنَّ مِنْ خَالِصِهِ.

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

মক্কা হতে মদীনায় হিজরাতের সময় মুহাজিরদের হাকে কোন কিছু ছিল না। অন্যদিকে আনসারগণ ছিলেন জমি ও ভূসম্পত্তির অধিকারী। তাই আনসারগণ এই শর্তে মুহাজিরদের সঙ্গে ভাগাভাগি করে নিলেন যে, প্রতি বছর তারা (আনসারগণ)-এর উৎপন্ন ফল ও ফসলের একটা নির্দিষ্ট পরিমাণ তাদের (মুহাজিরগণের) দিবেন আর তারা এ কাজে শ্রম দিবে ও দায়-দায়িত্ব নিবে। আনাসের মা উম্মু সুলাইম (রাঃ) ছিলেন ‘আবদুল্লাহ ইবনু আবূ ত্বলহার মা। আনাসের মা রাসূলুল্লাহ (ﷺ) -কে (ফল ভোগ করার জন্য) কয়েকটি খেজুর গাছ দিয়েছিলেন। আর নবী (ﷺ) সেগুলো তাঁর আযাদকৃত বাঁদী উসামাহ ইবনু যায়দের মা উম্মু আয়মানকে দান করে দিয়েছিলেন।ইবনু শিহাব (রহঃ) বলেন, আনাস (রাঃ) আমাকে বলেছেন যে, নবী (ﷺ) খায়বারে ইয়াহূদীদের বিরুদ্ধে লড়াই শেষে মদীনায় ফিরে এলে মুহাজিরগণ আনসারদেরকে তাদের দানের সম্পত্তি ফিরিয়ে দিলেন; যেগুলো ফল ও ফসল ভোগ করার জন্য তারা মুহাজিরদের দান করেছিলেন। নবী (ﷺ) -ও তাঁর (আনাসের) মাকে তার খেজুর গাছগুলো ফিরিয়ে দিয়েছিলেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) উম্মু আয়মানকে ঐ গাছগুলোর পরিবর্তে নিজ বাগানের কিছু অংশ দান করলেন।আহমাদ ইবনু শাবীব (রহঃ) বলেন, আমার পিতা আমাদেরকে ইউনুসের সূত্রে এ হাদীসটি উল্লেখ করেছেন এবং --- এর স্থলে --- বলেছেন, যার অর্থ নিজ ভূমি থেকে।

সহীহ বুখারী হাদিস ২৬৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে হিজরতের পর মুহাজিরদের অবস্থা ও আনসারদের সহযোগিতার কথা এসেছে। মুহাজিরদের হাতে কিছু ছিল না, আর আনসারদের জমি ও সম্পত্তি ছিল। তাই আনসাররা ফল-ফসলের অংশ দিয়ে সহযোগিতা করেন। আনাস (রাঃ)-এর মা উম্মু সুলাইম (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-কে কিছু খেজুর গাছ দিয়েছিলেন, আর নবী (صلى الله عليه وسلم) তা উম্মু আয়মানকে দেন। পরে খায়বারের পর মুহাজিররা আনসারদের দানকৃত সম্পত্তি ফিরিয়ে দেন। নবী (صلى الله عليه وسلم)-ও আনাসের মাকে খেজুর গাছ ফেরত দেন এবং উম্মু আয়মানকে নিজের বাগান থেকে বদলি দেন। এই হাদিসে দান, আমানত, কৃতজ্ঞতা ও ন্যায্য সমন্বয়ের সুন্দর ছবি আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রয়োজনে সম্পদ দিয়ে ভাইদের সাহায্য করা বড় উদারতা।
  • অবস্থা বদলালে উপকারকারীর অধিকার মনে রাখা ভালো।
  • কাউকে দেওয়া জিনিস ফেরত হলে বদলি দিয়ে ন্যায় রাখা যেতে পারে।
  • আনসার ও মুহাজিরদের মধ্যে সহযোগিতার সুন্দর উদাহরণ দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন