৫১/৩৫. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ২৬৩৩ - যেখানে থাকো সৎ আমল করো

দুগ্ধ পান করানোর জন্য সাময়িকভাবে উট-বকরি প্রদানের ফজিলত।

যেখানে থাকো আমল করো: সদকা ও মানীহার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ২৬৩৩

وَقَالَ مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، حَدَّثَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ، حَدَّثَنِي أَبُو سَعِيدٍ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ ﷺ فَسَأَلَهُ عَنِ الْهِجْرَةِ، فَقَالَ " وَيْحَكَ إِنَّ الْهِجْرَةَ شَأْنُهَا شَدِيدٌ فَهَلْ لَكَ مِنْ إِبِلٍ» قَالَ نَعَمْ. قَالَ " فَتُعْطِي صَدَقَتَهَا». قَالَ نَعَمْ. قَالَ " فَهَلْ تَمْنَحُ مِنْهَا شَيْئًا». قَالَ نَعَمْ. قَالَ " فَتَحْلُبُهَا يَوْمَ وِرْدِهَا». قَالَ نَعَمْ. قَالَ " فَاعْمَلْ مِنْ وَرَاءِ الْبِحَارِ، فَإِنَّ اللَّهَ لَنْ يَتِرَكَ مِنْ عَمَلِكَ شَيْئًا».

আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ

এক বেদুঈন নবী (ﷺ)-এর নিকট এসে হিজরত সম্পর্কে জানতে চাইল। তিনি তাকে বললেন, থাম! হিজরতের ব্যাপার বড় কঠিন। বরং তোমার কি উট আছে? সে বলল, হ্যাঁ আছে। তিনি বললেন, তুমি কি এর সদকা আদায় করে থাক? সে বলল, হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, তুমি দুধ পানের জন্য এগুলো মানীহা হিসাবে দিয়ে থাক? সে বলল, হ্যাঁ। আবার তিনি প্রশ্ন করলেন, আচ্ছা! পানি পান করানোর উটগুলো দোহন কর কি? সে বলল, হ্যাঁ। তখন তিনি ইরশাদ করলেন, এ যদি হয় তাহলে সাগরের ওপারে হলেও অর্থাৎ তুমি যেখানে থাক আমল করতে থাক। আল্লাহ তোমার আমলের প্রতিদানে কম করবেন না।

সহীহ বুখারী হাদিস ২৬৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক বেদুঈন নবী (صلى الله عليه وسلم)-এর কাছে হিজরত সম্পর্কে জানতে চায়। নবী (صلى الله عليه وسلم) বলেন, হিজরতের বিষয় কঠিন। এরপর তিনি তার উট আছে কি না, সে যাকাত দেয় কি না, দুধ পান করানোর জন্য মানীহা দেয় কি না, এবং পানি পান করানোর দিনে দোহন করে কি না—এসব জিজ্ঞেস করেন। বেদুঈন সব প্রশ্নের উত্তরে হ্যাঁ বলে। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, তুমি যেখানে থাক আমল করতে থাক; আল্লাহ তোমার আমলের প্রতিদানে কম করবেন না। এই হাদিসে আমলের মূল্য, সদকা আদায়, মানীহা দেওয়া এবং নিজের অবস্থান থেকেই সৎ কাজ চালিয়ে যাওয়ার শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হিজরতের বিষয়কে সহজ মনে না করে গুরুত্ব দিতে বলা হয়েছে।
  • যাকাত আদায় ও মানীহা দেওয়া মূল্যবান আমল।
  • যেখানেই থাকা হোক, সৎ আমল চালিয়ে যাওয়া দরকার।
  • আল্লাহ বান্দার আমল নষ্ট করেন না—এই আশা হাদিসে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন