৫২/৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৬৫০ - সন্তানদের দানে ন্যায়
অন্যায়ের পক্ষে সাক্ষী বানানো হলেও সাক্ষ্য দিবে না।
সন্তানদের দানে ন্যায়: সহিহ বুখারী ২৬৫০ এর শিক্ষা
সহীহ বুখারী : ২৬৫০
সহীহ বুখারীহাদিস নম্বর ২৬৫০
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ـ رضى الله عنهما ـ قَالَ سَأَلَتْ أُمِّي أَبِي بَعْضَ الْمَوْهِبَةِ لِي مِنْ مَالِهِ، ثُمَّ بَدَا لَهُ فَوَهَبَهَا لِي فَقَالَتْ لاَ أَرْضَى حَتَّى تُشْهِدَ النَّبِيَّ ﷺ. فَأَخَذَ بِيَدِي وَأَنَا غُلاَمٌ، فَأَتَى بِيَ النَّبِيَّ ﷺ فَقَالَ إِنَّ أُمَّهُ بِنْتَ رَوَاحَةَ سَأَلَتْنِي بَعْضَ الْمَوْهِبَةِ لِهَذَا، قَالَ " أَلَكَ وَلَدٌ سِوَاهُ ". قَالَ نَعَمْ. قَالَ فَأُرَاهُ قَالَ " لاَ تُشْهِدْنِي عَلَى جَوْرٍ ".وَقَالَ أَبُو حَرِيزٍ عَنِ الشَّعْبِيِّ " لاَ أَشْهَدُ عَلَى جَوْرٍ ".
নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
আমার মাতা আমার পিতাকে তাঁর মালের কিছু আমাকে দান করতে বললেন। পরে তা দেয়া ভাল মনে করলে আমাকে তা দান করেন। তিনি (আমার মাতা) তখন বললেন, নবী (ﷺ)-কে সাক্ষী মানা ব্যতীত আমি রাজী নই। অতঃপর তিনি (আমার পিতা) আমার হাত ধরে আমাকে নবী (ﷺ)-এর নিকট নিয়ে গেলেন, আমি তখন বালক মাত্র। তিনি বললেন, এর মা বিন্তে রাওয়াহা একে কিছু দান করার জন্য আমার নিকট আবেদন জানিয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, সে ব্যতীত তোমার আর কোন ছেলে আছে? তিন বললেন, হ্যাঁ, আছে। নু‘মান (রাঃ) বলেন, আমার মনে পড়ে, তিনি বলেছিলেন, আমাকে অন্যায় কাজে সাক্ষী করবেন না। আর আবূ হারীয (রহঃ) ইমাম শা‘বী (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন, আমি অন্যায় কাজে সাক্ষী হতে পারি না।
সহীহ বুখারী হাদিস ২৬৫০-এর সারসংক্ষেপ
এই হাদিসে নুমান ইবনু বশীর (রাঃ)-এর ঘটনা এসেছে। তাঁর মা পিতাকে ছেলের জন্য কিছু দান করতে বলেন। পিতা দান করতে চাইলে মা চান, নবী (صلى الله عليه وسلم) যেন এতে সাক্ষী থাকেন। পিতা নুমানকে নিয়ে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে গেলে তিনি জিজ্ঞেস করেন, তার বাইরে আর কোনো সন্তান আছে কি না। উত্তর ছিল, হ্যাঁ। তখন তিনি বলেন, আমাকে অন্যায় কাজে সাক্ষী করো না; আরেক বর্ণনায় এসেছে, আমি অন্যায় কাজে সাক্ষী হতে পারি না। সন্তানদের দানে ন্যায় হাদিস আমাদের শেখায়, পরিবারে উপহার বা সম্পদ বণ্টনে পক্ষপাত থেকে সাবধান থাকতে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সন্তানদের মাঝে দান-উপহারে ন্যায়ের দিকে খেয়াল রাখা দরকার।
- অন্যায় কাজে সাক্ষী করা বা হওয়া ঠিক নয়।
- পরিবারের সিদ্ধান্তেও আল্লাহভীতি ও ইনসাফ দরকার।
