৫৩/১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৬৯১ - বিবাদ থামানো ও মীমাংসার শিক্ষা
মানুষের মধ্যে আপোস-মীমাংসা করে দেয়া।
وَقَوْلِ اللهِ تَعَالَى ﴾لَا خَيْرَ فِي كَثِيرٍ مِنْ نَجْوَاهُمْ إِلَّا مَنْ أَمَرَ بِصَدَقَةٍ أَوْ مَعْرُوفٍ أَوْ إِصْلَاحٍ بَيْنَ النَّاسِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ ابْتِغَاءَ مَرْضَاةِ اللهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا﴿ (النساء : ١١٤) وَخُرُوجِ الْإِمَامِ إِلَى الْمَوَاضِعِ لِيُصْلِحَ بَيْنَ النَّاسِ بِأَصْحَابِهِআল্লাহ তা‘আলার বাণী: তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই। তবে কল্যাণ আছে যে দান-খয়রাত, সৎকার্য ও মানুষের মধ্যে সমঝোতা স্থাপনের নির্দেশ দেয় তার পরামর্শে.....শেষ পর্যন্ত (সূরা আন-নিসা ১১৪)। মানুষের মধ্যে আপোস করিয়ে দেয়ার উদ্দেশ্যে সঙ্গী-সাথীদের নিয়ে ইমামের (ঘটনা) স্থানে যাওয়া।"
বিবাদ মীমাংসার হাদিস: অপমান, রাগ ও দলীয় ঝগড়া থেকে সতর্কতা
সহীহ বুখারী : ২৬৯১
সহীহ বুখারীহাদিস নম্বর ২৬৯১
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ قِيلَ لِلنَّبِيِّ ﷺ لَوْ أَتَيْتَ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ. فَانْطَلَقَ إِلَيْهِ النَّبِيُّ ﷺ وَرَكِبَ حِمَارًا، فَانْطَلَقَ الْمُسْلِمُونَ يَمْشُونَ مَعَهُ، وَهْىَ أَرْضٌ سَبِخَةٌ، فَلَمَّا أَتَاهُ النَّبِيُّ ﷺ فَقَالَ إِلَيْكَ عَنِّي، وَاللَّهِ لَقَدْ آذَانِي نَتْنُ حِمَارِكَ.فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ مِنْهُمْ وَاللَّهِ لَحِمَارُ رَسُولِ اللَّهِ ﷺ أَطْيَبُ رِيحًا مِنْكَ. فَغَضِبَ لِعَبْدِ اللَّهِ رَجُلٌ مِنْ قَوْمِهِ فَشَتَمَا، فَغَضِبَ لِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا أَصْحَابُهُ، فَكَانَ بَيْنَهُمَا ضَرْبٌ بِالْجَرِيدِ وَالأَيْدِي وَالنِّعَالِ، فَبَلَغَنَا أَنَّهَا أُنْزِلَتْ ﴾وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا﴿.
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-কে বলা হলো, আপনি যদি ‘আবদুল্লাহ্ ইবনু ‘উবাইয়ের নিকট একটু যেতেন। নবী (ﷺ) তাঁর নিকট গাধায় চড়ে গেলেন এবং মুসলিমরা তাঁর সঙ্গে হেঁটে চললো। সে পথ ছিল কংকরময়। নবী (ﷺ) তার নিকট পৌঁছলে সে বলল ‘সরো আমার কাছ থেকে। আল্লাহ্র কসম, তোমার গাধার দুর্গন্ধ আমাকে কষ্ট দিচ্ছে।’তাঁদের মধ্য হতে একজন আনসারী বললোঃ আল্লাহ্র কসম, আল্লাহ্র রাসূল (ﷺ)-এর গাধা সুগন্ধে তোমার চেয়ে উত্তম। ‘আবদুল্লাহ্ ইব্নু উবাই-এর গোত্রের জনৈক ব্যক্তি রেগে গেল এবং দু’জনে গালাগালি করল। এভাবে উভয়ের পক্ষের সঙ্গীরা রেগে উঠল এবং দলের সঙ্গে লাঠালাঠি, হাতাহাতি ও জুতা মারামারি হল।আমাদের জানান হয়েছে যে, এই ব্যাপারে এ আয়াত নাযিল হলো : মুমিনদের দু’দল বিবাদে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। (সূরা আল-হুজরাত : ৯)
আবূ ‘আবদুল্লাহ্ (ইমাম বুখারী) (রহঃ) বলেন, ‘মুসাদ্দাদ (রহঃ) বসার এবং হাদীস বর্ণনার পূর্বে আমি তার নিকট হতে এ হাদীস চয়ন করেছি।
সহীহ বুখারী হাদিস ২৬৯১-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী صلى الله عليه وسلم আবদুল্লাহ ইবন উবাই-এর কাছে গেলেন। সে নবী صلى الله عليه وسلم-কে কষ্টদায়ক কথা বলল। এক আনসারী তার জবাব দিলে অন্য পক্ষের একজন রেগে গেল। এরপর গালাগালি থেকে দুই পক্ষের লোকদের মধ্যে লাঠালাঠি, হাতাহাতি ও জুতা মারামারি পর্যন্ত গড়ায়। বর্ণনাকারী বলেন, এই ব্যাপারে সূরা হুজুরাতের আয়াত নাজিল হয়েছে—মুমিনদের দুই দল বিবাদে জড়ালে তাদের মধ্যে মীমাংসা করে দাও। এই হাদিস খুব বাস্তব শিক্ষা দেয়: অপমানজনক কথা, রাগের জবাব, পক্ষপাত এবং দলীয় উত্তেজনা দ্রুত বড় ঝগড়ায় পরিণত হতে পারে। তাই বিবাদ মীমাংসা, ভাষার সংযম এবং রাগ নিয়ন্ত্রণ মুসলিম সমাজের জন্য খুব জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কটু কথা ও অপমান ঝগড়াকে দ্রুত বাড়িয়ে দিতে পারে।
- দলীয় রাগের বদলে মীমাংসার পথ নিতে হবে।
- মুমিনদের মধ্যে বিবাদ হলে আপোষ করানো নির্দেশিত।
- ভাষা, রাগ ও পক্ষপাত নিয়ন্ত্রণ সামাজিক শান্তির জন্য দরকার।
